somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদ বানিয়ে বিশ্ব রেকর্ড করতে হবে কেন, শতভাগ যাকাত আদায় করে কেন নয়?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে একটি বিশাল মসজিদ বানানো হচ্ছে এ খবরটা শেয়ার করলে নাকি অশেষ নেকি হাসিল হবে! এটা কোন আলেমের নসিহত তা জানি না। তবে ফেসবুকে ঐ মসজিদটির ছবি সহ কথাটি ঘুরে বেড়াচ্ছে বেশ কদিন যাবত। যারা এই মহান কর্মটি করছেন। তারা কি বলতে পারেন, এ দেশের কত শতাংশ মানুষ সঠিকভাবে যাকাত আদায় করেন?
আমাদের দেশে অধিকাংশ মাদ্রাসা এবং এতিমখানা চলছে বিদেশি অনুদানে। আর সে অনুদান যে সঠিক রাস্তায় আসছে তাও নয়। আমরা তো এ দেশের ধনীদের যাকাতের টাকায়ই এই সব এতিমখানা - মাদ্রাসা চালাতে পারতাম।
অথচ সেটা পারছি না তার কারন হল সঠিকভাবে যাকাত আদায় করা হচ্ছে না। এক কথায় ধনিক শ্রেনীর মানুষ গুলো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত গরিবের হকটি সঠিকভাবে আদায় করছেন না। অথচ তারাই আবার এক একটি আলিসান মসজিদ তৈরি করছেন। উত্তরায় একটি মসজিদে আমি নিয়মিত নামাজ পড়ি। যেখানে কদিন আগে দেখলাম কোন কারন ছাড়াই মসজিদের টাইলসগুলো পরিবর্তন করা হল। দিন দিন মসজিদটি উর্ধবমুখি হচ্ছে। এ মুহুর্তে তার চারতলার কাজ চলছে। যদিও জুম্মাবার ছাড়া কোন ওয়াক্তেই মুল মসজিদের নিচতলার অর্ধাংশও ভড়ে না।
মসজিদটি এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে শিততাপ নিয়ন্ত্রিত। হয়ত আগামীতে সেটা সেন্ট্রালীও করা হবে।
প্রতি জুম্মা শেষে মসজিদের ইমাম ঐ সপ্তাহে প্রাপ্ত দানের ঘোষনা দেন যা গড়ে কম বেশি চল্লিশ হাজার টাকার মত। খোজ নিয়ে দেখেছি এখানে প্রতিটি মসজিদে একই হারে টাকা ওঠে।
প্রশ্ন হল এত টাকা কি কাজে লাগে?
এ দেশে মাদ্রাসা ছাত্রদের কুরআন মুখস্থের পাশাপাশি আরেকটা তালিম দেয়া হয় তাহলো ভিক্ষা করা! অথচ ইসলাম বলে, "নবীর শিক্ষা, করোনা ভিক্ষা। মেহনত কর সবে"। এই শিশুরা গড়েই উঠছে ব্যক্তিত্বহীন হয়ে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে বেহেস্তের লোভ দেখিয়ে ভিক্ষা করতে হবে কেন?
কোন এলাকায় যদি নামাজ আদায়ের স্থান না থাকে সেখানে একটি মসজিদ প্রয়োজন হবে এটাই স্বাভাবিক। নামাজ আদায়ের মত করে গড়ে তুলতে সে মসজিদের জন্য যে অর্থের প্রয়োজন হয় তা ঐ এলাকার ধন্যাঢ্য ব্যক্তিরাই দিতে সক্ষম। আর তারা তা দেনও। এরপরে ঐ মসজিদকে আর বেশি উচু করতে। আরো বেশি আরামদায়ক করে তোলার যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় তা কি ইসলাম সম্মত?
ইসলামের পাচটি স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত। আমরা তার ক'টি অনুসরন করছি?

কেন মসজিদকে আলি সান করে তৈরি করতে হবে। কেন বিশাল মসজিদ তৈরি করে বিশ্ব রেকর্ড করতে হবে? বিশ্ব রেকর্ড তো শতভাগ যাকাত আদায় করেও করা যেতে পারে। যে যাকাত আদায় ইসলামের মুল ভিত্তির একটি। তা না করে কেন আলি সান মসজিদ তৈরি করে রেকর্ড করতে হবে। এই রেকর্ড তো বিশ্বের সর্ব বৃহৎ পুনর্বাসন কেন্দ্র করেও করা যেতে পারে। মহান আল্লাহর কাছে কি সেটাই বেশি গ্রহনযোগ্য হত না?
মসজিদ ইবাদতের সর্বত কৃষ্ট স্থান। তাই একে আল্লাহর ঘর বলা হয়। সেই মসজিদকে যখন সর্বত কৃষ্ট আরামদায়ক করে গড়ে তুলবেন তখন হয়ত সেখানে মানুষের সমাগম বাড়বে তবে তা ইবাদতের আদর্শ স্থান হিসেবে নয়, আরাম করার উদ্দেশ্যে। সেটা নিশ্চয়ই মসজিদ তৈরির আসল উদ্দেশ্য নয়?
একজন ইবাদতকারী মসজিদে প্রবেশ করেন মহা পরাক্রমশালী মহান আল্লাহর কাছে নতজানু হতে। যেখানে তিনি নিতান্তই নগন্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক সৃষ্টিমাত্র। তার তখনকার সুখ বাতুলতা ছাড়া আর কিছু নয়।

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
২৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×