somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ দিনে সামহোয়্যার ইন এর প্রতি রইল অফুরন্ত শুভেচ্ছা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দশ বছর সময়টা খুব একটা কম নয়। এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় সামহোয়্যার ইনকেও হয়ত কম ঝক্কি সামলাতে হয়নি। আমি যতদূর বুঝি এই সাইটটি শুরু থেকে কখনোই অর্থের পেছনে ছোটেনি। তারা যেমন বলেন,
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। কথাটিকে আক্ষরিক অর্থেই সঠিক বলে মনে করি। যদিও আমার ব্লগিং এর বয়স মাত্র তিন বছর সাত মাস তথাপিও এরই মধ্যে কম তো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হই নি। কাজেই এ ক্ষেত্রে সামহোয়্যার ইন কে আমি দ্বিধাহীন ভাবেই সবার ঊর্ধ্বে স্থান দেব।
যার প্রধান কারণ হল সামহোয়্যার ইন সুস্থ লেখার স্বাধীনতা দেয়। উৎসাহিত করে নতুন লেখকদের। সর্বোপরি একজন লেখকের কাছে তার লেখা যেমন এক একটি সন্তানের মত ঠিক তেমনি একটি সাইটও একটি তার পরিবারের মত একটি সম্পর্কের মত। যেখানে সে স্বাধীন প্রবেশে-বেড়িয়ে যেতে, যেখানে সে স্বাধীন কথা বলায়। পড়ায়-জানায়।
এমন একটি সাইট যখন বন্ধ করে দেয়া হয় তখন ঐ সব সাইটের সদস্যরা যারপরনাই কষ্টে নিপতিত হয়। ক্ষমার অযোগ্য সেই অন্যায় করেছিল প্রথম আলোর বদলে যাও বদলে দাও ব্লগ। একই ধারাবাহিকতায় প্রথম আলো ব্লগ। সামহোয়্যার ইন আসা করি কখনোই সে পথে হাঁটবে না।
লেখা তো মনের ভাব প্রকাশের মাধ্যম মাত্র। আমি তাই, লেখাকে বলি মনের প্রতিবিম্ব। যিনি যেমন তার লেখনীতে তিনি তেমনি মূর্ত হয়ে ওঠেন। আর তার প্রকাশভঙ্গীটাও তেমন। তবে হ্যাঁ বাক্য গঠন, সুন্দর শব্দ চয়ন এসব নির্ভর করে লেখকের লেখার অভ্যাস এবং জ্ঞানের পরিধির উপর। তবে আমি বিশ্বাস করি লেখকের একটি অদ্ভুত আধ্যাত্মিক শক্তি আছে। যার সে শক্তি যত প্রবল তার লেখনীও তত চমকপ্রদ তত চিত্তাকর্ষক। সামহোয়্যার এর সব থেকে বড় গুন সকলকে স্থান করে দেয়া।

লেখকের লেখার ক্ষুধাটি তার জঠরের ক্ষুধার থেকেও তীব্র। আর তাই তিনি লেখেন। একের পর এক, পাতার পর পাতা, পাণ্ডুলিপির পর পাণ্ডুলিপি। তিনি লিখেই চলেন। কেউ পড়ল কিনা বা কেউ প্রশংসা করল কিনা সে সবে তার কোন ভ্রূক্ষেপ নেই। তিনি মাথা নিচু করে এক মনে লিখেই চলেন। তার উনুন জ্বলছে না। সন্তান অসুস্থ অথচ পথ্য নেই তার সে কথা মাথায়ই থাকে না। এমনকি প্রকাশক অবজ্ঞা ভড়ে তার পাণ্ডুলিপি ফিরিয়ে দিয়েছেন তাতে তার লেখায় বিন্দুমাত্র ছেদ পড়েনি।
অর্থাভাব স্বাভাবিক ভাবেই পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো কি হল? লেখক ডুবে আছেন তার লেখায়। তিনি তখন ঘুরে বেড়ান তার আলাদা জগতে। সেখানে তার সাজানো জগত। সব দুঃখ কষ্টকে এক পাশে ঠেলে রেখে লেখনীর স্বর্ণ তোরণ দিয়ে তিনি প্রবেশ করেন এক ইনভিজ্যিবল জগতে। বাংলা সাহিত্যের যুগ শ্রেষ্ট কবি জীবনানন্দ দাশ জীবদ্দশায় একটি পান্ডুলিপিও প্রকাশ করে যেতে পারেন নি। আজকের সময় হলে হয়ত তার লেখা প্রকাশের জন্য প্রকাশকদের লাইন পরে যেত।

আত্মভোলা এই মানুষগুলোর সব সৃষ্টিই যে মান সম্মত হবে তা নয়। তবে প্রতিটি লেখক তার লেখার মানের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টাটি করেন এতে সন্দেহ নেই। অনলাইনের এই সময়ে যখন সুযোগ আছে এই লেখকদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়ার তখন সামহোয়্যার ইন এগিয়ে এসেছিল পথ প্রদর্শকের মত।

একজন ক্ষুদ্র ব্লগার হিসেবে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবটুকু কৃতজ্ঞতা জানাই সামহোয়্যার এর কর্তৃপক্ষকে। সামহোয়্যার ইন তো আমার সম্পর্কের সুতো। আমার নিজ ভুবনের সংসার। এই সুতোটা হোক আর মজবুত। টিকে থাক সম্পর্ক। সামহোয়্যার তৈরি করুক অজস্র তরুণ লেখক। সামহোয়্যারের প্লাটফর্মে এসে ধসে পরুক অজস্র অসঙ্গতি।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×