somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট কথা

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রত্যেকের নিজের অবস্থান সম্পর্কে সম্যক ধারনা থাকা উচিৎ। যদি সম্যক ধারনা থাকে তাহলেই কেবল সে নিজের কর্ম পরিকল্পনা সাজাতে সক্ষম হয়। নয়ত জগা খিরুচী হতে বাধ্য। এটা কর্পোরেট জগতের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য।
অবস্থান অনুযায়ী এখানে কর্মপরিকল্পনা সাজাতে হয়। নিচে নামাও যাবে না আবার উপরে উঠাও যাবে না।
উদাহরণ স্বরূপ বলা যায় একজন দোকানী তার কাষ্টমারের সাথে যেভাবে মিট করতে পারেন বা করেন তেমনটি একজন কর্পোরেট কর্ণধার পারেন না। যদি তিনি সেটা করতে যান তাহলে একদিকে যেমন ঐ ক্লায়েন্ট কর্পোরেট হাউজটিকে একটি সাধারণ আউট লেটের সাথে গুলিয়ে ফেলেন। অন্যদিকে ঐ কর্পোরেটের কর্মকর্তা-কর্মচারীরাও আর পরবর্তীতে সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন না।
আমার দেখা মহাখালী ডিওএইচএস এ অবস্থিত এমনই এক কর্পোরেট হাউজ আছে যেখানে ঐ কোম্পানির কর্ণধার সার্বক্ষনিক ভাবে একাউন্টস সেকশনে বসে থাকেন। সবথেকে আশ্চর্য জনক ব্যাপার হল একাউন্টস সেকশনে প্রায় পঁচিশ জন কর্মকর্তা কর্মচারী থাকা স্বত্বেও দশ টাকা হোক আর বিশ টাকা হোক প্রতিষ্ঠানের মালিক নিজ হাতে খরচ করেন। তিনি কাউকে বিশ্বাস করেন না।
প্রতিষ্ঠানটির মাসে প্রায় পাঁচ কোটি টাকার গড় সেল থাকায় এখানে কর্মরতরা প্রতিনিয়ত গলদ ঘর্ম হন কেননা টাকাটা তিনি কোম্পানি একাউন্টসেও লেন দেন করেন না। প্রয়োজনে ব্যক্তিগত একাউন্টে লেনদেন করে থাকেন।
এসব কারণে ঐ কোম্পানি কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একমাত্র একাউন্টস সেকশনে কর্মরতরাই রাজা। আর সব বিভাগের সবাই ভৃত্য সদৃশ। এতে সবথেকে বড় যে ক্ষতিটা হয় তাহল এতে প্রতিষ্ঠানটি বনসাই হয়ে থাকে স্বাভাবিক গতিতে বাড়তে পারে না।
যার অনুরোধে এই লেখা তিনি বলেন আসলে তার কোম্পানির মালিক ছোট মনের মানুষ। আমি বলি না। বিষয়টা তেমন নয়। ছোট মনের মানুষ বড় ব্যবসা করতে পারেন না। ব্যবসার আকার যত বড় তার মনের আকার ততোধিক বড়। এটা হচ্ছে জেনে টিক সমস্যা। ব্যবসা রক্তে থাকতে হয়।
এখন প্রশ্ন হল এখান থেকে উত্তরনের উপায় কি? আবারও উল্লেখিত প্রতিষ্ঠানকেই টেনে আনছি। রাজনীতিবিদ সেই ভদ্রলোক কিন্তু নিজেও বিষয়টি জানেন এমনকি মানেনও। সমাধানের পথটাও তিনিই বাতলে দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি নিজেই একদিন আমায় বলেছিলেন,
-গালিব আমি বুঝি সমস্যাটা কোথায়। সমাধানটা আমার হাতে নেই।
-তাহলে কার হাতে সমাধান? ভাবির হাতে?
-আরে না ওকে তো তুমি দেখেছ ও অনেক নরম ও পারবে না। তাহলে?
-তোমার ভাতিজা।
-ও আচ্ছা, ওর তো এমবিএ শেষের পথে না?
-হ্যা শেষ সেমিষ্টার চলছে।
-হেসে বললাম ছেলেও যদি বাবার দোষে দুষ্ট হয়?
উত্তরে ভদ্রলোক হেসে বলেছিলেন। আমি একজন ভাল উপদেষ্টা খুজছি, হয়ত অচিরেই পেয়ে যাব। যার রক্তে ব্যবসা। দুজনে মিলে ঠিক পারবে। তুমি এসে দেখে যেও।
সব শুনে বললাম আপনার সাথে সাথে আমিও আশাবাদী। তবে সদুপদেশ যদি চান তাহলে বলব ছেলের উপদেষ্টা হিসেবে আত্মিয়তা পরিহার করুন আর তত্ত্বকথা মুখস্থ এমন কাউকে না নিয়ে বাস্তব জ্ঞান সমৃদ্ধ কাউকেই বিবেচনায় নিবেন।
তুমি তো আমায় চেন ভুল কিন্তু আমি খুব একটা করি না। বলেই নিজস্ব ভঙ্গীতে উচ্চ স্বরে হেসে উঠলেন।
ভদ্রলোকের সাথে আমার সেই কথপোকথনকেই হতাস কর্মকর্তাকে বললাম। উত্তরে সেও আমার মতই একই আশাবাদ ব্যক্ত করে প্রতিক্ষায় থাকবেন জানিয়ে গেলেন।

[email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×