somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোড় করে সম্পর্ক টিকিয়ে রাখা পারিবারিক সহিংসতার মুলে

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকেই মনে করেন পারিবারিক অশান্তি রোধে স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। অথচ যৌনতার আসল উৎসই হচ্ছে মস্তিষ্ক, সুস্থ মানসিকতা। আপনি যদি মানসিকভাবে সুস্থ না থাকেন আপনার পক্ষে স্বাভাবিক যৌনাচরন অসম্ভব।
সমস্যাটা হল আমরা প্রত্যেকেই ঘোরতর স্বার্থপরতার আবর্তে বন্দি হয়ে গেছি। এখান থেকে বেড়িয়ে আসাটা সবার আগে জরুরী। পারস্পরিক শ্রদ্ধা বোধ, নিঃস্বার্থ ভালবাসা আর একে অপরের পছন্দকে গুরুত্ব দেয়া-সম্মান জানানো। এসবই হচ্ছে পারিবারিক সম্পর্কের মুল ভিত্তি। আর ভিত্তিকেই যৌনতা হয়ত আরও মজবুত করে তোলে।
কাজেই পারিবারিক অশান্তি রোধে স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক খুব বেশী ভূমিকা রাখে না।
এক সময় পারিবারিক অশান্তি রোধে পরিবারের অন্যান্য সদস্যরা যে সহযোগিতা করতে সক্ষম হত স্বার্থের দ্বন্দ্বে পরে যৌথ পারিবারিক ব্যবস্থা ভেঙ্গে ফেলে সে সুযোগটি আমরাই নষ্ট করে ফেলেছি।
এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কাঁচা থাকতেই বিষিয়ে উঠছে। কেউ কাউকে সম্মান করছে না সামান্যতম ছার দিচ্ছে না। ফলে দিন দিন পরিবার নামক প্রতিষ্ঠানটিই কার কারো কাছে নরক হয়ে উঠছে। মাঝে মাঝেই যে সব পারিবারিক সহিংসতার খবর আমরা পাই একটু তলিয়ে দেখলেই দেখতে পাব এ সব একদিন দুদিনে হয়নি । একটু একটু করে ধূমায়িত অসন্তোষ একদিন বিস্ফোরিত হয়ে উঠে।
পরিবারে পারস্পরিক বোঝাপড়া, ভালোলাগাটা খুব জরুরী। যদি এটা কিছুতেই অর্জিত না হয় তাহলে কষ্টসাধ্য হলেও জোর করে সম্পর্ক টিকিয়ে না রেখে আলাদা হয়ে যাওয়াই উত্তম। এতে ঐ পরিবারের শিশু সদস্যরা যেমন রক্ষা পাবে তেমনি পরিবারের অন্য সদস্যরাও দুর্ভাগ্যজনক পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে রেহাই পাবে।
আমি জানি আমাদের মত সমাজে আলাদা হয়ে যাওয়াটা যত কঠিন তার থেকে অনেক বেশী সহজ পারিবারিক কলহের মধ্যে থেকে জীবন্মৃত হয়ে বেঁচে থাকা। কিন্তু এর ফলে যে আশংকাজনক হারে পারিবারিক সহিংসতা ছড়িয়ে পরছে সেটাও বিবেচনায় নেয়া জরুরী।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×