তাদের দৌরাত্ম কি আদৌ কোনদিন বন্ধ হবে?
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এয়ারপোর্ট ষ্টেশন থেকে কমলাপুর ৪৫ টাকা দিয়ে আসন বিহীন টিকিট কিনে প্রতিদিন এভাবেই মানুষ গাদাগাদি করে চলাফেরা করেন। অথচ রেল একটি লস প্রজেক্ট! আমি দূর পাল্লার ট্রেনের কথা বলছি। এর বাইরে লোকাল ট্রেনে ২০ টাকা ডেমু ৩০ টাকা হলেও ট্রেন স্বল্পতার কারনে অথবা যাত্রী চাপ অনেক বেশী হওয়ায় যখন যে ট্রেনটিই আসছে যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে পড়ছেন। আধা ঘন্টা দাঁড়িয়ে যাওয়া বা গাদাগাদি করে যাওয়া সব কিছু মেনে নিয়েই। এসবই রেল কর্তপক্ষের জানা তথাপিও এর বিকল্প কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। পাশাপাশি যে কথাটি বরাবরের মতই শুনে আসছি তা হল রেল কখনোই লাভের মুখ দেখে না।
কারনটা কি? কারনটাও জানা গেল ঐ এক রেল ভ্রমনেই। আর তা হল অবধারিতভাবে প্রতিটি দূর পাল্লার ট্রেনকে এসে থামতে হবে খিলগাও রেল ক্রসিং এ এবং সেখানেই নেমে যান সকল টিকিটবিহীন যাত্রী।
যদি প্রশ্ন করেন খিলগাও রেল ক্রসিং রেলগাড়ি কেন থামে কোন উত্তর মিলবে না তবে ট্রেন এখানে থামবেই; থামতে বাধ্য। নয়ত তাদের পকেটে টান পরবে যে। প্রশ্ন হল এই তাদের দৌরাত্ম কি আদৌ কোনদিন বন্ধ হবে?
উল্লেখ্য, এই ক্রসিং এ ডেমু বা বেসরকারিভাবে পরিচালিত কোন ট্রেনই থামে না।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুন