
মা ওঠো.............ও মা ওঠো..... ওঠো না মা....
মা হারানোর যন্ত্রণা সকলের সমান !!!!
তাই গাড়ী সাবধানে চালান সবার পরিবার সবার জন্য অপেক্ষা করছে !!!!!
ছবি সহ এই পোস্টটি প্রশাসনিক নিউজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি সচেতনতামূলক পোষ্ট। আমার প্রশ্ন হল যাদের জন্যে এই পোষ্ট তাঁরা কি এ কথা শুনতে পান? আর শুনতে পেলেই বা কি? এ কথা শোনার বা বোঝার মত মানসিক অবস্থা আমাদের কত ভাগ চালকের আছে সে হিসেব কি আমাদের প্রশাসনের কাছে আছে?
আমাদের দেশের কত ভাগ চালক নেশাগ্রস্থ ভাবে গাড়ী চালান সেটা কি আমাদের প্রশাসন কখনো ক্ষতিয়ে দেখেছে?
বাংলাদেশের সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালকদের মানসিক সুস্থতার সনদ বাধ্যতামূলক করুন সেই সাথে একটি গ্রহণযোগ্য সময় পর পর সুস্থতার ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করুন। সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

