somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি জীবনের গল্প

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতে একটি ফোটাও সময় নেই এখুনি বসতে হবে প্রুফ রিডারদের নিয়ে। বাছাই করা উপন্যাসগুলি প্রেসে পাঠাতে হবে। তথাপিও কেন জানি চোখ বুঝে গা এলিয়ে দিয়ে অসম্ভব কোন গল্প শুনতে ইচ্ছে করছিল। কেন যেন মনে হচ্ছিল কেউ আসছে তার জীবনের গল্প শোনাতে ভীষণ অদ্ভুত সে গল্প আমি মন্ত্রমুগ্ধের মত শুনব।
হ্যাঁ এমনটা আমার মাঝে মাঝেই হয় তখন আশেপাশে যাকে পাই তাকে ধরেই তার গল্প শুনতে চাই। মাঝে মাঝে কিছু চমক যে তাতে থাকে না তা নয় তবে আমার চাওয়াটা অধরাই থেকে যায়। আজও সে অসুখ চেপে ধরল ।
ডোর বেলটা চেপে দিলাম, অফিস সহকারী ছেলেটা নিঃশব্দে এসে দাঁড়ালে বললাম, আমি না বলা পর্যন্ত কাউকে রুমে আসতে বাড়ন করে দিও। ছেলেটা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়েও দাঁড়িয়ে রইল।
কি কিছু বলবে?
জি স্যার।
বল।
সকাল থেকে একটা ছেলে এসে বসে আছে, আপনার সাথে দেখা করতে চায়।
কোথা থেকে এসেছে?
কিছুই বলছে না। শুধু বলছে আপনার সাথে দেখা করবে।
আগে আর কখনো এসেছিল?
না স্যার।
আচ্ছা পাঠিয়ে দাও।
ভাবছিলাম আমি কি এর জন্যই অপেক্ষা করছিলাম?
ছেলেটি সন্তর্পনে এসে দাঁড়ালো। মাথার চুল এলোমেলো, দাড়ি গোঁফে স্পষ্ট অযত্নের ছাপ। জীর্ণ পোশাক। সব ছাপিয়ে আমার চোখে পরল কেবল ওর এক জোড়া চকচকে চোখ। সে চোখ রাজ্যের কথা বলে। সে চোখ অতলান্ত গভীর কিন্তু শান্ত।
ইশারায় বসতে বলে জানতে চাইলাম আমার কাছে কি চায়।
একটি বই প্রকাশ করতে চাই।
কি বই?
উপন্যাস।
আমরা তো উপন্যাস ছাপি না।
আমি জানি
তাহলে?
এটা গতানুগতিক নয়, হয়ত আপনার ভাল লাগবে।
আর কেউ নয় কেন?
অন্যরা ছাপবে না।
কি করে বুঝলেন।
ওরা হালকা, চটুল লেখা ছাপে।
এর মধ্যে কি আছে?
জীবন বোধ, যা অন্যের কাজে লাগবে।
আচ্ছা ঠিক আছে রেখে যান, দেখে ফোন দেব। মোবাইল নাম্বার রেখে যান।
স্যার আমার মোবাইল নেই
মোবাইল নেই! ঠিকানা?
স্যার আমার কোন ঠিকানা নেই।
ততোক্ষণে আমি সোজা হয়ে বসেছি একটি জীবনের গল্প শুনব বলে।
আপনার গল্প বলুন, শুনব।
স্যার আমার কোন গল্প নেই।
মা-বাবা?
নেই।
নেই মানে, মারা গেছেন?
জানি না। এতিমখানায় বড় হয়েছি, কেউ একজন রেখে গিয়েছিল।
তারপর?
ওরা অনেক পেটাত তাই পালিয়ে এসেছি।
তারপর।
ঠিকানা হী্ন।
লেখাপড়া?
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স
কোন কাজ?
টিউশনি
কোথাও চাকুরীর চেষ্টা করেন নি?
না।
কেন?
আমার কেউ নেই। তাই খুব একটা অর্থের প্রয়োজন হয় না।
কেন কেউ নেই, কেউ সঙ্গী হতে চায় নি?
চেয়েছে, কাউকে বিশ্বাস করতে পারি না।
পাণ্ডুলিপিটাকে নির্দেশ করে জানতে চাইলাম, তাহলে...।
যদি প্রকাশের যোগ্য হয়, প্রকাশ করবেন।
ছেলেটা উঠে দাঁড়াল, কিছু বলতে পারলাম না। নিঃশব্দে বেড়িয়ে গেল। মুহূর্তে মিশে গেল অজস্র মানুষের ভীরে। আরেকটি জীবনের গল্প পড়তে পড়তেও শেষ করা গেল না।
================
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×