somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিরা বিভ্রান্ত, সরকার যেন বিভ্রান্ত না হয়।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাত্র চার বছর বয়সী একটি শিশু। যে তার সবথেকে আপন, সবথেকে নির্ভরযোগ্য আশ্রয় মায়ের হাতটি ধরে আছে। মা, যে কিনা নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচান। সেই মাই কিনা এমন অবোধ একটি শিশুকে টোপ বানায় পুলিশ সদস্যদের হত্যা করতে!
মানুষ কতটা হিংস্র, কতটা অমানুষ, কতটা উন্মাদ হলে পড়ে এটি করতে পারে?
যারা এই সব অমানুষ; এই সব হিংস্র জানোয়ার তৈরি করছে। যারা পবিত্র ধর্মের এমন কুৎসিত অবমাননা করছে তাদের চেহারা কি কোনদিন উন্মোচিত হবে?

এইসব উন্মাদদের মেরে ফেলুন, চরম শাস্তির আওতায় আনুন এতে হয়ত জঙ্গিবাদ কিছুটা দমিয়ে রাখতে পারবেন কিন্তু এই এদের যারা তৈরি করছে তাদের খুঁজে বার করতে না পারলে এই অমানুষ তৈরির প্রক্রিয়া বন্ধ হবে না। শিশু সাবিনারা কোনদিন নিরাপদ থাকতে পারবে না। নিরাপদ থাকবে না এ সমাজ, এ দেশ।

ধর্মের সারকথা শেখান আপনার সন্তানদের, আপনার স্বজনদের। কোন ধর্মই উগ্রবাদ সমর্থন করে না। উগ্রবাদের মাধ্যমে পৃথিবীতে কোন ধর্মই প্রতিষ্ঠিত হয়নি। যারা এটা করাচ্ছে তারা পার্থিব হীন স্বার্থ চরিতার্থ করতেই এটা করাচ্ছে। আর যারা করছে তারা বিভ্রান্ত। এর থেকে পরিত্রাণের জন্য এগিয়ে আসা প্রয়োজন ধর্মীয় নেতাদের। তারা যে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না এর জন্য তাদেরকেই জবাবদিহি করতে হবে। একই সাথে সমাজের সকল স্তরের মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবী।

সরকার এর জন্য যে বিএনপির উপরে দায় চাপাচ্ছে সেটাও সুবিবেচনাপ্রসুত নয়। তাদের কাছে যদি প্রমান থেকেই থাকে তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? আর যদি প্রমান নাই থাকে তাহলে এভাবে ব্লেইম গেম খেলে প্রকৃত দোষীদের কেন পার পাইয়ে দেয়া হচ্ছে?
আমরা জানি না প্রশাসন কি জঙ্গিবাদ নির্মুলকে টার্গেট করে লড়ছে নাকি জঙ্গিবাদ নিয়ন্ত্রনকে টার্গেট করে লড়ছে। যদি জঙ্গিবাদ নিয়ন্ত্রন উদ্দেশ্য হয় তাহলে খুব বেশী কিছু আশা করা ঠিক হবে না। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় যেমন বলেছেন , আইন-শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই জঙ্গিদের সংগঠিত হতে দেবে না।
এই যদি হয় অবস্থান তাহলে তা তো জঙ্গিদের জন্য স্বস্তির বার্তা। তারা সংগঠিত হতে না চাইলেই যদি নিরাপদ থাকেন তাহলে তারা বিচ্ছিন্ন থেকেই তাদের শক্তি সঞ্চয় করে যাবেন আর সময়ের অপেক্ষায় থাকবেন। এটা নিশ্চয়ই সাধারন মানুষের চাওয়া নয়।
হলি আর্টিসান হামলার আগ পর্যন্ত সরকারের গা ছাড়া ভাব আমরা দেখেছি আর এখনো যে জঙ্গি নির্মুলের কোন সুপরিকল্পিত ব্যবস্থা নেয়া হয়েছে তেমনটি দেখতে পাচ্ছি না। সরকার নিজেই কি তবে জঙ্গিবাদ নির্মুলের বিষয়ে দ্বিধায় আছে?

জঙ্গিবাদ নির্মুল যদি উদ্দেশ্য হয় তাহলে শুধু প্রশাসন নির্ভর হয়ে থাকলে চলবে না। একটি সুপরিকল্পিত সুসংগঠিত সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। যেখানে ভুমিকা থাকবে ধর্মীয় নেতাদের, সকল রাজনৈতিক দলের, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানের। জরুরী সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ।

মৃত্যু অবধারিত কিন্তু সে মৃত্যু হোক স্বাভাবিক। কোন অস্বাভাবিক মৃত্যু কাম্য নয়। বেচে থাক শিশু সাবিনা। একরাশ ঘৃণা নিয়ে বেচে থাক এই সব উন্মাদ আর তাদের স্রষ্টাদের উপর।

[email protected]
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×