
ফুটপাতে গাড়ি পার্কিং করলে ওই গাড়ির চালককে গাছের সঙ্গে বেঁধে রাখার হুমকি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। যুগান্তর ২২.২.১৭
মেয়র মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন। মুল সড়ক আটকে দিয়ে যারা গাড়ী পার্ক করে স্কুল শুরুর এবং ছুটির প্রতীক্ষা করে থাকেন তাদের কি শাস্তি দিবেন?
যদি সে গাড়িতে স্বয়ং গাড়ীর মালিক বসে থাকেন তাহলেই বা শাস্তিটা কাকে দিবেন?
মূল সড়কের পাশে পুড়ো বিল্ডিং ভাড়া নিয়ে কোন রকম গাড়ী পার্কীং এবং অভিভাবকদের বসার ব্যবস্থা না করেই যারা শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন তাদেরই বা কে শাস্তির আওতায় আনবে?
সবথেকে বড় কথা; যে চালককে আপনি বেধে রাখার হুমকি দিলেন তার দায়টা কোথায়?
গাড়ির মালিকের নির্দেশের বাইরে তো তার এক পাও চলার ক্ষমতা নেই। গাড়ির মালিক তাকে যেভাবে চালাতে বলবে এবং যেখানে যতক্ষণ পার্ক করে রাখতে বলবেন সে ঠিক ততক্ষণ সেখানে গাড়ী পার্ক করে রাখবে। শাস্তিটা তো প্রাপ্য গাড়ির মালিকের। চালককে কেন হুমকি দিচ্ছেন?
মাননীয় মেয়র মহোদয়, মন ভোলানো কথা বলতে গিয়ে যে ক্রমশঃ নিজেদের সামন্ততান্ত্রিক চেহারাটাই বেড়িয়ে আসছে। সে খেয়াল আছে তো?
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



