somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোলাগা আর ভালোবাসা এক নয়

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জগতের বেশীর ভাগ নারী-পুরুষই জীবনের শেষ পর্যন্ত ভালবাসা বঞ্চিতই থেকে যায়। এমনকি বেশীর ভাগই ভালবাসতে না পারার যন্ত্রণাতে ভুগেই শেষ হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না, ভালবাসা না পাওয়ার যন্ত্রণার থেকেও ভালবাসতে না পারার যন্ত্রণাটা আরও বেশি কষ্টদায়ক।
ভালবাসার একটি অলিখিত শর্ত থাকে। তা হল, ওটা এমনি এমনি কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে ওঠে না। অনেক যত্ন করে তাকে ফোঁটাতে হয়, তাকে জয় করে নিতে হয়। যেটা অনেকের জীবনে কদাচিৎ ঘটে; কারো কারো জীবনে ঘটেই না। সাধারণ ভাবে যেটা ঘটে সেটা আবেগ, বড়জোর ভাল লাগা। ভালবাসা নয়।
আমরা ভালোলাগা, আবেগ আর ভালবাসাকে আলাদা করতে পারি না। সবটা গুলিয়ে একটা ভুলের জগতে পরে থাকি। ফলে ভালবাসা বলে যাকে ভ্রম করি বেশীর ভাগ ক্ষেত্রেই সেটা থাকে ভালোলাগা মাত্র। যার আয়ুষ্কাল খুব একটা বেশি নয়। ফলে কিছুদিন পড়েই একে অন্যের দিকে অনুযোগের তীর ছুঁড়তে শুরু করি।
ভালোলাগা জন্মাতে সাধনার প্রয়োজন হয় না। আবেগ মানুষকে প্রতিনিয়ত ভাসিয়ে নিয়ে যায়। সে তৈরি করে এক ধরনের ঘোড় যাকে ভালবাসা বলে ভ্রম হয়।
আর ভালবাসা? সে তো মনের মুকুরে ফোটার অপেক্ষায় থাকা একটা কুঁড়ি। যা আকুল হয়ে থাকে ফোঁটার অপেক্ষায় অথচ বেশীর ভাগ সময়ে অলক্ষ্যেই ঝড়ে পরে অনুকূল পরিবেশ প্রিয়তমেষু আর প্রয়োজনীয় যত্নের অভাবে।
জীবনে ভালবাসার স্বাদ পেতে হলে জয় করে নিতে হয় মানুষটিকে। সে হোক নারী কিংবা পুরুষ। কোন পুরুষকে যে নারী জয় করে নিতে পারে সেই হয় তার ভালবাসার একচ্ছত্র মালিক। ঠিক একই ভাবে একজন নারী কে যে পুরুষ জয় করে নিতে পারে সেই হয় তার ভালবাসার একচ্ছত্র মালিক। যেখানে অনাহূত প্রবেশ ঠেকাতে দোর আটকানোর প্রয়োজন হয় না। ভালবাসা আপনি থাকে সুরক্ষিত, সঞ্চিত থাকে পুরোটাই নির্দিষ্ট মানুষটির জন্য। তাকে দখল করা যায় না, ছিনিয়ে নেয়া যায় না। যায় না অংশীদার বাড়ানো। আমরা মানুষের আবেগটাকে ভালবাসা বলে মনে করি। অথচ আবেগ ক্ষণস্থায়ী, যেটা এক সময় মিইয়ে যায়। ভালবাসা স্থায়ী যা শত ঝড়েও ভেঙ্গে পরে না, কখনোই মিলিয়ে যায় না। এমনকি ক্ষয়প্রাপ্তও হয় না।
মানুষের বৈশিষ্ট্যই এটা, একবার যদি কেউ তাকে জয় করে নিতে পারে, সে নির্দ্বিধায় কোন শর্ত ছাড়াই আজীবন তার বশ্য হয়ে থাকে। ভালবাসা জয় করেই পাওয়া যায়। হঠাৎ পাওয়া সুখে ভেসে কিংবা কোন অধিকারের বলে তা পাওয়া যায় না।
আজ যে তোমায় ভালবাসে না সে আগেও কখনোই তোমায় ভালবাসে নি তবে সে যে পরবর্তীতে কোনদিন ভালবাসবে না তা নয়। বিষয়টা নির্ভর করে তুমি তাকে জয় করে নিতে পারবে কিনা অথবা তোমার আগে কেউ তাকে জয় করে নিয়েছে কিনা তার উপর।
অনেকেই বলেন তার জীবনসঙ্গী এক সময় খুব ভালবাসতেন, এখন বাসেন না। তাঁরা কি এটা একবারও ভেবে দেখেছেন যে ওটা আসলেই ভালবাসা ছিল কি না? তবে হ্যাঁ ভালবাসার যত্ন করতে হয় তাকে আগলে রাখতে হয়। ভালবাসায় বিযুক্ত থাকে অভিমান, যা ভালবাসাকে আরও বেশি কাঙ্ক্ষিত করে তবে সে অভিমানের মেঘ ক্রমশ জমতে থাকলে তা একসময় ভালবাসার প্রখর সূর্যটাকেও আড়াল করে দেয়। তখন তাকে উদ্ধার করাও অসম্ভব হয়ে ওঠে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×