somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেতন বৃদ্ধি নয় লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক করাই হত উপযুক্ত পন্থা

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা এমনই একটি সমস্যা যার হাজারটা মাথা। সমস্যা হল আমরা আবেগে ভেসে যাই কোনটার যে কি প্রভাব সেটা ভাবি না। আমাদের চোখের সামনেই তো চিন খরচ কুলাতে না পেরে আরএমজি সেক্টর থেকে সরে আসছে। রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখে বার বার বেতন বৃদ্ধির মত এমন হঠকারী সিদ্ধান্ত নিতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের আরএমজি সেক্টরও বন্ধ হয়ে যাবে। সেটা কি এর শ্রমিকদের জন্য ভাল কিছু বয়ে আনবে?

চিন তো বিকল্প কর্মসংস্থানের আদর্শ দেশ, তাঁদের শ্রমিকদের বিকল্প ব্যবস্থা হয়ে যাবে। আমদের দেশের শ্রমিকদের কি হবে। সেটা কি আমরা ভাবছি? আমাদের নীতিনির্ধারক গন তো কেবল বর্তমানকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। সুদূর প্রসারী চিন্তা করেন না। ফলে সব জায়গায় কেবল জট লেগে যায়। এত এত জট খুলবে কে?

একটা প্রতিষ্ঠান তার আয় অনুযায়ী ব্যয় করে। এখানে চাপিয়ে দেয়ার সুযোগ নেই। চাপিয়ে দিতে গেলে প্রতিষ্ঠান সে ভার বহন করতে পারবে না। এক পর্যায়ে বন্ধ করে দিতে বাধ্য হবে। তাতে প্রতিষ্ঠানের মালিকের থেকে তার কর্মকর্তা কর্মচারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আরএমজি সেক্টরে বছরে চার মাস প্রায় বন্ধ্যা সময় কাটে। সে সময়ে আয় না হলেও খরচটা কিন্তু প্রায় একই থাকে সেটা কি আমরা জানি? অসংখ্য ছোট ছোট কারখানা আছে যারা মূলত বড় বড় প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকে। যাদের প্রফিট মার্জিন আহামরি কিছু নয়। এমন অনেকগুলি বিষয় আছে যেগুলো বিবেচনায় নিয়েই এই সেক্টর সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ।

৫০০ হাজার ৩০০ থেকে এক লাফে বাড়িয়ে ৮০০০ টাকা ন্যুনতম মজুরী কি সবগুলো প্রতিষ্ঠানের পক্ষে দেয়া সম্ভব? যেটা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ছোট ছোট কারখানা যারা চুক্তিতে বড় প্রতিষ্ঠানের কাজ করে দেয়। হয় তাঁদের শ্রমিক ছাটাই করতে হবে। শ্রমিকদের উপর কাজের চাপ বাড়িয়ে দিতে হবে নয়ত নতুন নিয়মের ব্যত্যয় ঘটাতে হবে। যার অবশ্যম্ভাবী ফল হল শ্রমিক অসন্তোষ। আসছে বছরের শুরু থেকেই হয়ত আমরা সেটা দেখতে পাব। তার থেকে কি এটা অনেক বেশি গ্রহণ যোগ্য হত না, যদি সরকার এমন একটি বিধান চালু করত। যেখানে প্রতিষ্ঠানের লাভের একটি নির্দিষ্ট অংশ তার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বণ্টন করে দেয়া বাধ্যতামূলক করা হত।

যদি সেটা করা হত তাহলে একদিকে যেমন কর্মচারীরা তাঁদের কাজের প্রতি আরও বেশি যত্নশীল হত। অন্যদিকে প্রতিষ্ঠানও লাভবান হত। একইসাথে লাভবান হত কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিষ্ঠানের মালিকের উপরও বাড়তি চাপ পড়ত না।
তখন দেখা যেত প্রতিষ্ঠান ভেদে ন্যূনতম মজুরি ৮০০০ নয় ১০,০০০ হাজার বা তারও অধিক হতে পারত। যে সব প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি এর থেকে কম হত সে দায় যৌক্তিক ভাবেই শ্রমিকদের উপরেও বর্তাত। আর তা তাঁদের কাজের প্রতি আন্তরিকতা বাড়াত বৈ কমাত না। উলটো রাজপথ গরম করার প্রবণতা কমত।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×