somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিকটক অ্যাপ বন্ধ বা সেন্সর শিপের আওতায় নিয়ে আসুন।

৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে টিকটক নামক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমটি এই মুহূর্তে তুমুল জনপ্রিয়। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফরমটির ব্যাপক অপব্যবহার চোখে পড়ছে। টিকটকের মাধ্যমে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা ও সামাজিক সহিংসতা। এর ফাঁদে পড়ে নারী পাচারের মত ঘটনাও ঘটছে। টিকটক এক দিকে যেমন কিশোর-কিশোরীদের নৈতিকতা ধ্বংস করছে তেমনি অন্যদিকে উসকে দিচ্ছে কিশোর অপরাধের ঘটনা । এর প্রধান কারণ হল অ্যাপটির যথেচ্ছ ব্যবহার। টিকটক ব্যবহারে কোন বিধি নিষেধ নেই। নেই সরকারি নিয়ন্ত্রণ ফলে অ্যাপটির এত বেশি অপব্যবহার দেখতে পাওয়া যায়।
একটু লক্ষ করলে দেখা যায় টিকটকের ভিডিও কনটেন্টগুলিতে মূলত তরুণ তরুণীদের উগ্র সাজে সজ্জিত হয়ে অশ্লীল নাচ-গান নির্ভর। এমনকি এতে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ইভ টিজিং মাদক সেবনের মত নিষিদ্ধ সব কর্মকাণ্ড। কখনো কখনো সহিংসতাই হয়ে ওঠে এর মুল উপজীব্য।
টিকটকের কন্টেন্টগুলিতে এর ব্যবহারকারীদের এক ধরনের মন বৈকল্য চোখে পড়ে। অদ্ভুত বিষয় হল, ইতিবাচক নয় এরা ভিডিও কনটেন্টে নিজেদেরকে নেতিবাচক ভাবে উপস্থিত করে অন্যের মনোযোগ আকর্ষণে বেশি চেষ্টা করে। যেন অশ্লীল ভিডিও প্রচার করে কেউ কেউ হতে চাইছেন পর্নস্টার(!) আবার কেউ কেউ লেডি সন্ত্রাসী(!)। এসব দেখে দেখে নতুন করে তাদের পদাঙ্ক অনুসরণ করে নিত্য নতুন টিকটকার জন্ম নিচ্ছে।
এক সময় এলাকার উঠতি বখাটে কিশোর-তরুণ এবং কিশোর গ্যংয়ের সদস্যদেরকেই এ সব ভিডিও কনটেন্টে যুক্ত হতে দেখা যেত। কিন্তু এক বছর ধরে লক ডাউনে বাসায় আঁটকে থাকতে থাকতে মেধাবী কিশোর কিশোরীরাও এই ধরনের ডিডিও তৈরি এবং প্রচারে নেমে পড়েছে। অনৈতিক ও অশ্লীল ভিডিও না হলে নাকি এর গ্রহণযোগ্যতা থাকে না কাজেই যে যতটা অশ্লীল যতটা অভব্য হতে পারবে সে তত বড় সেলিব্রেটি হয়ে উঠবে এটাই হচ্ছে এর একমাত্র চেষ্টা। কিশোর কিশোরীরা স্বাভাবিকভাবেই উত্তেজক কন্টেন্ট এর প্রতি ঝুঁকবে রাষ্ট্রের দায়িত্ব তাদের এই সব ক্ষতিকারক উপাদান থেকে দূরে রাখা। বলা বাহুল্য এখানে পরিবার এবং সমাজের খুব বেশি কিছু করার থাকে না। বিটিআরসি চাইলেই ক্ষতিকারক এই সব অ্যাপ বন্ধ বা সেন্সর শিপের আওতায় নিয়ে আসতে পারে। প্রয়োজন দায়িত্ব সচেতনতা। এতে করে মোবাইল অপারেটরদের হয়ত কিছুটা স্বার্থ হানী ঘটবে ঠিকই কিন্তু বেঁচে যাবে একটি প্রজন্ম।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×