somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আচরণ : ইসলাম কী বলে

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের তাঁর প্রতি নিঃশর্ত ইমান আনার সাথে সাথে এক আল্লাহ্‌র ইবাদতের নির্দেশ প্রদান করেছেন। একই সাথে বলেছেন সৎ কাজের কথা। অর্থাৎ একজন মুসলমানের জন্য কেবলমাত্র মুখে কালেমার উচ্চারণই যথেষ্ট নয়। একইসাথে রসুল(সঃ) এর দেখানো পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতে হবে সেই সাথে সৎকাজ করতে হবে।
এছাড়াও একজন মুসলমান তাঁর সারাটা জীবন যে সব বিধি বিধানের উপরে চলবে তার সকল নির্দেশনা মহান রাব্বুল আল আমিন মহা গ্রন্থ আল কুরআনে বলে দিয়েছেন। সেই সাথে বলে দিয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানের আচরণ কেমন হবে। সুরা আল আন'আমের ১০৬ , ১০৭ এবং ১০৮ এই তিন আয়াতে সহজ ভাষায় স্পষ্টভাবে এই বিষয়টি বর্ননা করেছেন।

সুরা আল আন'আম এর ১০৬ , ১০৭ এবং ১০৮ নম্বর আয়াতে মহান বলেন,

১০৬) হে মুহাম্মদ ! সে অহির অনুসরণ করো, যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কারণ সে একক রব ছাড়া আর কোন ইলাহ নেই এবং এ মুশরিকদের পেছনে লেগে থেকো না৷
১০৭) যদি আল্লাহর ইচ্ছা হতো, তাহলে (তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যাতে) এরা শিরক করতো না৷ তোমাকে এদের ওপর পাহারাদার নিযুক্ত করিনি এবং তুমি এদের অভিভাবকও নও৷
১০৮) আর ( হে ঈমান দারগণ!) এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিয়ো না৷ কেননা, এরা শিরক থেকে আরো খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞতাবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে৷ আমি তো এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি৷ তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে৷ তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন৷

এর পরেও আমরা ওয়াজের নামে ইসলামী বক্তৃতার নামে কি করে সমানে ভিন্ন ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে উস্কানিমূলক বক্তৃতা দেই? যেখানে স্বয়ং আল্লাহ তায়ালা অন্য ধর্মের ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন- যেমন আল্লাহ্‌ সুরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলেন-
২৫৬) দীনের ব্যাপারে কোন জোর-জবরদস্তি নেই । ভ্রান্ত মত ও পথ থেকে সঠিক মত ও পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে ৷ এখন যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর ওপর ঈমান আনে , সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে , যা কখনো ছিন্ন হয় না ৷ আর আল্লাহ (যাকে সে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছে ) সবকিছু শোনেন ও জানেন ৷

আবার সুরা আল হিজর এর ০৯ নম্বর আয়াতে মহান আল্লাহ্‌ নিজেই যেখানে ঘোষণা করেছেন। মহা গ্রন্থ আল কুরআন তিনিই অবতীর্ণ করেছেন আবার তিনিই এর সংরক্ষণ কারী। এরপরেও কোন সাহসে আমরা কুরানের হেফাজত কারী বলে দাবী করি!

৯) আর এ বাণী (কুরআন) , একে তো আমিই অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক৷

এসব জানার পরেও যারা নিজেদের ইসলামের হেফাজত কারী(!) এবং কুরানের সংরক্ষনের দাবী করেন নানামুখি অরাজকতা সৃষ্টি করেন। তারা কি উদ্ধত আচরণ করছেন না? আর এই ঔদ্ধত্য প্রকাশ তো ফ্যাসাদ সৃষ্টিকারীর পরিচয়। ফ্যাসাদ সৃষ্টিকারীর ভয়াবহ পরিণামের কথা কি তাঁরা জানেন না? মহান আল্লাহ্‌ আমাদের সকলকে হেফাজত করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×