somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিটিয়ে বাসচালক হত্যা, কেন!

৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একই দিনে দুটি খবর একটি চট্টগ্রামে "শিক্ষা দিতে পিটিয়ে হত্যা বাসচালককে" অপরটি "রামপুরায় বাসচাপায় স্কুল ছাত্র নিহতঃ ৯বাসে আগুন" দুটোই গা শিউরে ওঠা একটি খবর। ভয়ংকর অপরাধও বটে। কিন্তু একটিবার ভাবুন তো এমনটি কেন ঘটল? যারা বাস চালককে পিটিয়ে হত্যা করেছেন তারা " প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, চবি ১ নম্বর গেট এলাকায় একটি বাস অভিযুক্তদের বহনকারী মাইক্রোকে চাপা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাসচালককে ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করে তারা। বাসটির পিছু নিয়ে আমিন জুট মিল এলাকায় এসে বাসচালককে মারধর করে।"
দ্বিতীয় খবরটিতে বলা হচ্ছে, রামপুরায় বাসচাপায় স্কুল ছাত্র নিহত হলে উত্তেজিত জনতা ৯টি বাসে আগুন ধরিয়ে দেয়।
কেন অভিযুক্তরা বাসচালককে শিক্ষা দিতে আইন নিজেদের হাতে তুলে নিলো? একজন চালকের সাথে কোনরূপ কোন পূর্ব শত্রুতা না থাকা স্বত্বেও কেন কিছু মানুষ তার পিছু নিয়ে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করবে? কেন তাঁরা তাকে আইনের হাতে তুলে না দিয়ে আইন নিজেদের হাতে তুলে নিল? আর কেনই বা উত্তেজিত জনতা একে একে নয়টি বাসে আগুন ধরিয়ে দেবে। মানুষ কতটা বিক্ষুব্ধ হয়ে উঠলে এমন ঘটনাগুলি ঘটতে শুরু করে?
সাধারন মানুষের এই বিক্ষুদ্ধ হয়ে ওঠার কারণ একটাই, রাষ্ট্র বরাবরই ঘাতক চালকদের যথাযথ বিচার করতে ব্যর্থ হয়েছে। এতে একদিকে যেমন সাধারন মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে অন্যদিকে আমাদের দেশের চালক গন দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।
প্রতিদিন রাস্তায় মৃত্যুর মিছিল! এ দেশে এ যেন এক চলমান মহামারী। কোন প্রতিকার নেই। মানুষ মরছে; আন্দোলন হচ্ছে ঠিকই সংশ্লিষ্টদের টনক নড়ছে না। করোনার মত অস্থায়ী মহামারী থেকে বাঁচতে রাষ্ট্র যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। সর্বোপরি যে চেষ্টাটা করেছে তাঁর সিকি ভাগ উদ্যোগ সড়ক দুর্ঘটনা রোধে নেয়নি। কেন নেয়নি সেটা রাষ্ট্রের কর্ণধাররাই ভাল জানেন।
সন্দেহ নেই রাষ্ট্রের এই নির্লিপ্ততাই সাধারণ মানুষকে ক্রমশ খেপিয়ে তুলছে। সাধারণ মানুষ আজ ফুসে উঠতে শুরু করেছে। এটা কোন ভাল লক্ষন নয়। এমন ঘটনা এরপরে যে আরও ঘটবে না কে জানে? সেটা কারো জন্যই মঙ্গল জনক হবে না। এই ঘটনা যেন কোনভাবেই অনুকরণীয় হয়ে না ওঠে। সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আর তা কেবল অভিযুক্তদের বিচারের আওতায় এনে নয়। একই সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালকদের যথাযথ প্রশিক্ষিত এবং মানবিক করে রাস্তায় নামতে বাধ্য করতে হবে।
এরপরেও যদি সংশ্লিষ্টরা সতর্ক না হন তাহলে হয়ত এরপর থেকে সড়ক দুর্ঘটনার পাশাপাশি বিক্ষুব্ধ জনতার হাতে চালকদের হত্যার আরও অনেক খবরই আমাদের শুনতে হবে? মুখোমুখি হবে আরো অনেক অপ্রীতিকর অবস্থার যা কোনভাবেই কাম্য নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×