somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় সিরিয়াল যেন শয়তানের ভাগাড়

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা মানুষ কি পরিমাণ শয়তানী বুদ্ধি রাখতে পারে। অথবা মানুষ কিভাবে নিরন্তর অন্যের ক্ষতি সাধন করতে পারে সেটা যদি শিখতে চান তাহলে আপনাকে কালা যাদু, টোটকা ইত্যাদি শিখতে কামরুক কামাখ্যায় যেতে হবে না। ইন্ডিয়ান সিরিয়ালগুলি দেখতে বসে যান।
এই সিরিয়ালগুলির লেখক নির্মাতারা যে বিশ্বের সবথেকে শয়তানী বুদ্ধি ধারী সেটা নিঃসন্দেহে বলা যায়। এক কথায় ইতিবাচক কোন কিছুই তাঁরা ভাবতে পারে না। অন্তত সিরিয়ালগুলি দেখে তাই মনে হয়।
এখানে একটা প্রশ্ন আছে কেন তাঁরা দিনের পর দিন একের পর এক এমন সিরিয়াল বানাচ্ছে? তাঁর উত্তরে তাঁরা হামেশাই বলেন মানুষ এগুলিই পছন্দ করে।
হ্যাঁ করে তো। করে বলেই তো অদ্ভুত সব পারিবারিক শয়তানী নির্ভর সিরিয়াল দেখিয়ে এ দেশের দর্শকদের পর্যন্ত টেনে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। মানুষের মধ্যের যে অমানুষটা ঘাপটি মেরে থাকে ঐ সিরিয়ালগুলির নির্মাতারা সেই অমানুষটাকেই প্রাধান্য দেন তার পছন্দের গল্পেরই নাট্যরূপ দেন। শয়তান চেনে শয়তান, শুয়োর চেনে কচু! কাজেই তাঁরা সফল হবেন এটাই স্বাভাবিক।
যারা রোজ এ গুলি দেখছেন? দেখছেন বললেও ভুল হবে, বলতে হবে গোগ্রাসে গিলছেন। দিনদিন তারা নেশাগ্রস্থ হয়ে পরছেন। একেকটা অশান্তির ডিপো হয়ে উঠছেন।
ইবলিস কিছুই করতে পারত না যদি মানুষের মধ্যে কু-প্রবৃত্তিগুলি না থাকত। ইবলিস তো কেবল মানুষের মধ্যের কুপ্রবৃত্তিগুলীকেই উস্কে দেয়। ইবলিশের সেই মহান(!) দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস সহ অন্যান্য ভারতীয় চ্যানেল। আর তাদের হয়ে বাকি কাজটা সম্পাদন করছেন এ দেশের কেবল অপারেটর গন।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

×