somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামিল, তেলুগু অভিনেতা রিভিউঃ ২য় পর্বঃ আল্লু অর্জুন

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ আল্লু অর্জুন।
●► অন্যান্য নামঃ বান্নি, স্টাইলিশ স্টার।
●► জন্মঃ ৮ এপ্রিল ১৯৮৩
●► জন্মস্থানঃ বিজয়া হাসপাতাল, চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► বাসস্থানঃ হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► পেশাঃ অভিনেতা।
●► উচ্চতাঃ ৫ ফুট ৯ ইঞ্চি, ১.৭৫ মিটার।
●► ওজনঃ ৬৯ কেজি।
●► বডিঃ বুক- ৪০ ইঞ্চি, কোমর- ২৯ ইঞ্চি, দ্বিশীর মাংসপেশী- ১৫ ইঞ্চি।
●► চুলের রঙঃ হালকা বাদামী।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ মেষ।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাগত যোগ্যতাঃ হায়দ্রাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ ডিগ্রি।


╚═══► পরিবার ও বন্ধু-বান্ধব ═══╝
●► বাবাঃ আল্লু অরভিন্দ (সিনেমা প্রযোজক)।
●► মাঃ আল্লু নির্মলা।
●► ভাইঃ আল্লু সিরিশ (অভিনেতা), আল্লু ভেঙ্কটেশ।
●► স্ত্রীঃ স্নেহা রেড্ডি। বিবাহ- ২০১১ সালের ৬ মার্চ।
●► ছেলেঃ আল্লু অয়ন (জন্ম- ২০১৪)।
●► সিনেমা জগতে ঘনিষ্ঠ বন্ধুঃ রাম চরণ, রানা ডাজ্ঞুবতি।

এছাড়া... আল্লু অর্জুন, বিখ্যাত কৌতুক অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়াহ এর নাতি। চিরঞ্জীবি, পাওয়ান কালিয়ান, রামচরণ, সাই ধরম তেজ, বরুণ তেজ- এরাও আল্লু অর্জুনের আত্মীয়।

╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় খাদ্যঃ থাই এবং মেক্সীকান খাবার।
●► প্রিয় পানীয়ঃ তরমুজের শরবত।
●► প্রিয় রঙঃ সাদা ও কালো।
●► প্রিয় পোশাকঃ নকশা করা কাপড়।
●► প্রিয় অভিনেতাঃ চিরঞ্জীবি।
●► প্রিয় অভিনেত্রীঃ রাণী মুখার্জী।
●► প্রিয় সিনেমাঃ গ্যাং লিডার (১৯৯১), ইন্দ্র (২০০২)। [গ্যাং লিডার দেখিনাই, ইন্দ্র আমারও অন্যতম প্রিয় সিনেমা]
●► প্রিয় বইঃ Who Moved My Cheess by Dr. Spenser Johnson, Oh Life! Relax Please by Swami Sukhabodhanandha
●► প্রিয় খেলাঃ ক্রিকেট।
●► প্রিয় শিল্পীঃ কে.কে, হরিহরণ।
●► প্রিয় গানঃ Nijangaa Nenenaa (Kotha Bangaru Lokam) [আমারও পছন্দের একটি গান]
●► প্রিয় গাড়িঃ স্কোর্পিও, সার্ফারি।

╚═══► ফিল্ম ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ১৫টি। (এছাড়া চাইল্ড আর্টিস্ট- ১টি, Cameo- ৩টি, শর্ট ফিল্ম- ১টি)।
●► বর্তমান পারিশ্রমিকঃ ১০-১২ কোটি। অবশ্য, আপকামিং সারাইনোড়ুতে ১৪ কোটি নিয়েছে।
●► প্রথম সিনেমাঃ গ্যাংগোত্রী (২০০৩)।
●► আপকামিং সিনেমাঃ সারাইনোড়ু (২২ এপ্রিল, ২০১৬)।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া তিন সিনেমাঃ বিদাম (২০১০)- ৮.২, আরিয়া (২০০৪)- ৭.৯, রেস গারাম (২০১৪)- ৭.৪।

╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► সাউথ ফিল্মফেয়ারঃ ৩টি। ৩টিই সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস (পারুগু, বিদাম, রেস গারাম)।
●► নন্দি অ্যাওয়ার্ডসঃ ২টি।
●► সান্তোষাম অ্যাওয়ার্ডসঃ ২টি।

╚═══► যোগাযোগ ═══╝
●► ওয়েবসাইটঃ http://www.alluarjunonline.com
●► ফেসবুকঃ http://www.facebook.com/AlluArjun
●► টুইটারঃ http://www.twitter.com/alluarjun


╚═══► পার্সোনাল রেটিংসহ আমার দেখা সেরা ৫ আল্লু অর্জুনের সিনেমা ═══╝
১। আরিয়া টু (২০০৯)- ১০/১০
২। রেস গারাম (২০১৪)- ১০/১০
৩। বিদাম (২০১০)- ৯.৮/১০
৪। জুলায়ি (২০১২)- ৯.২/১০
৫। হ্যাপি (২০০৬)- ৮.৪/১০


╚═══► আল্লু অর্জুন সম্পর্কে জানা-অজানা আরো কয়েকটি তথ্য ═══╝
=> জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স ইন্ডিয়ার সর্বশেষ তালিকা অনুযায়ী, আল্লু অর্জুন বর্তমান ভারতের ৪২তম সেলেব্রেটি।
.
=> প্রথম সাউথ হিরো হিসেবে, সম্প্রতি ফেসবুকে ১ কোটি ফ্যান সংখ্যা পূরণ করেছে আল্লু অর্জুন।
.
=> সেভেন আপ, ক্লোজ আপ, লট মোবাইল, ওএলএক্স, কোলগেট, মোটোকর্প-সহ অনেকগুলো ব্রান্ডের অ্যাম্বাডেসর তিনি।
.
=> কেরালায় তেলুগু অভিনেতাদের ভেতর আল্লু অর্জুনের ক্রেজ সবচেয়ে বেশি। তার প্রত্যেকটি সিনেমাই সেখানে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পায়।
.
=> কেরালায় অধিক জনপ্রিয়তার কারণে তার সকল মুভি মালায়ালাম ভাষায় ডাবিং হয়েছে। তার "মাল্লু অর্জুন" নামটিও মালায়ালামদের প্রতি শ্রদ্ধা রেখে।
.
=> সামাজিক কাজেও আল্লু অর্জুন খুবই তৎপর। সমাজের প্রতি সকলের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর উদ্দেশ্যে তার শর্ট ফিল্ম "আই অ্যাম দ্যাট চ্যাঞ্জ"।
.
=> আল্লু অর্জুনকে বলা যায় গ্রন্থকীট! বই পড়ার প্রতি তার দারুণ আগ্রহ। ব্যক্তী উন্নয়নে যে বইগুলো ভূমিকা রাখে, সেই বইগুলোই তিনি বেশি পছন্দ করেন।
.
=> পেইন্টিংয়ে দারুণ শখ আল্লু অর্জুনের! ফ্যানদের করা বিভিন্ন আর্ট তিনি মাঝে মধ্যে ফেসবুকেও শেয়ার করে থাকেন।
.
=> আল্লু অর্জুন প্রতিবছর তার জন্মদিনে রক্তদান করে এবং অসুস্থ শিশুদের মাঝে সময় ব্যয় করেন।
.
=> আল্লু অর্জুনের সর্বশেষ ৩টা মুভিই ৫০ কোটি+ শেয়ার অতিক্রম করেছে। রেস গারাম, সান অফ সত্যমূর্তী, রুদ্রমাদেবী। যা একটি রেকর্ড।
.
=> চিরঞ্জীবি অভিনীত ২০০২ সালের "ইন্দ্র" সিনেমাটি তিনি ১৪-১৫ বার থিয়েটারে গিয়ে দেখেছেন। এটি তার প্রিয় সিনেমা।
.
=> আল্লু অর্জুনের জন্ম এবং তার শৈশবকাল কাটে চেন্নাইয়ে। পরবর্তীতে তার পরিবার চেন্নাই ছেড়ে হায়দ্রাবাদ স্থায়ী হয়।
.
=> আল্লু অর্জুন খুব ভালো একজন ড্যান্সার। তেলুগু তো বটেই, পুরো ভারতেই তার মতো ড্যান্সার হাতে গোণা কয়েকজন।



সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। ৩য় পর্বে শীঘ্রই হাজির হবো অন্য কোনো সাউথ অভিনেতার বিস্তারিত নিয়ে। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×