somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভ্রমই নাই, শিরোনাম দিয়ে কি হবে?

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবর ১- রাজধানীতে কর্মরত অবস্থায় নারী চিকিৎসক কে ধর্ষণের পরে খুন।
ফলোআপঃ
-কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন ওয়েবসাইটে দায়সারা খবর প্রচার। একটি টিভি চ্যানেলের দাবি, এসব খবরের 'কাটতি' নেই।
-চিকিৎসক ও মেডিকেল ছাত্র ছাত্রীদের প্রতিবাদ কর্মসূচি।
-প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তো দূরের কথা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন কর্মকর্তাও দেখা করেননি ভিকটিমের পরিবারে সাথে ।
-পুলিশের খুনিকে গ্রেপ্তার করেছে।
-খুনি’র শাস্তি সম্পর্কে কেউ জানে না।
-যেহেতু মিডিয়াতে খবর আসেনি, সাধারন মানুষের ঘটনা সম্পর্কে কোন ধারনাই নেই।

খবর ২- ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণ।
ফলোআপঃ
-উত্তাল দিল্লিসহ সমগ্র ভারত। পথে নেমেছে আমজনতা, ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা৷ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বুধবার পুলিশকে লাঠি চালাতে হয়।
-কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং আরো অনেকে ভিকটিমকে দেখতে হাসপাতালে যান।
-এঘটনা নিয়ে উত্তাল হয়ে পরে ভারতের সংসদ ও। স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরণের ঘটনা রোধে এক গুচ্ছ সুপারিশের কথা ঘোষণা করেন৷
-শুধু দেশে নয়, দেশের বাইরের মিডিয়াতেও এই খবরের উল্লেখযোগ্য প্রচার হয়।
-অপরাধিকে শুধু ফাসি দিয়ে শাস্তি শেষ করতে চান না সেখানকার সুশীল সমাজ, আরও কড়া ব্যবস্থা যেমন, যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে তিলে তিলে মারা, এমনকি অপরাধীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা চিন্তা করছেন তারা।

তাৎপর্যঃ
১. নারীর নিরাপত্তা নেই কোথাও।
২. উপরোক্ত দুটি ঘটনারই ভিকটিম দুই চিকিৎসক নারী, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন। যারা নিরাপদে বেঁচে থাকলে তাদের কর্মজীবনে অসংখ্য মানুষকে চিকিৎসাসেবা দিতে পারতেন। উভয় রাষ্ট্রের জন্যই এ এক অপূরণীয় ক্ষতি।
৩. বাংলাদেশ এই ক্ষতি কে কোন ক্ষতি মনে করেনি, খুনির কি শাস্তি হয়েছে কেউ খবর রাখেনি, ঘটনার পুনরাবৃত্তি রোধেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
৪. অপরপক্ষে, আমাদেরই প্রতিবেশি দেশে যে তোলপাড় উঠেছে তা পূর্বেই উল্লেখ করেছি।
উপসংহারঃ আমি ভারতপ্রেমী নই, অনেকে আমাকে ভারতের দালাল বলবেন, কিন্তু আমি শুধু একজন মেয়ে, দুর্ভাগ্যক্রমে একজন মেডিকেল ছাত্রীও বটে। তাই উপরোক্ত ঘটনার ভিকটিম একদিন আমিও হতে পারি। যদি তা হয়, সেক্ষেত্রে আমি বাংলাদেশে নয়, ভারতে মরতে রাজি থাকব। অন্তত আমার সম্ভ্রমের মূল্য কেউ তো বুঝবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×