অলস দুপুর, অলস আমি
কাটছে না আর ক্ষণ
পাখির মত উড়াল দিয়ে তোমার কাছে
চাইছে যেতে মন।
অলস দুপুর, অলস আমি
ভাবছি বসে একা,
পাখি হলেই হয়ত এখনই
পেতাম তোমার দেখা।
অলস দুপুর, অলস আমি
একা একাই ভাবি,
কেমন করে পাব আমি
পাখির মত চাবি?
মন পাবনের নায়ে তোমায় নিয়ে হব দেশান্তর
ছাড়িয়ে অলিগলি, শহরতলী, পথঘাট প্রান্তর।
তুমি আমি এক নায়েতে ভাসব অথৈ জলে
হাত দু'খানি ছোঁব তোমার শালুক তোলার ছলে।
চাঁদের আলোয় স্মান করব, ভাসব হাজার তারার মেলায়
কাটাবো দিন নায়ের মাঝে হাসি-ঠাট্রা খেলায়।
বলো আমার সঙ্গী কি হবে? হবে কি পরবাসী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


