অনেক দিন আবৃত থাকার পর
খোলস ভেঙ্গে বেরিয়ে এসে, সেই মুখ
খোলা আকাশের পানে তাকিয়ে রয়
অবাক দৃষ্টিতে,কার উদ্দেশে?
বড়ই গাছে বড় হওয়া স্বর্ণলতা টাও
ডগা উঁচিয়ে কি ভাবে, সম্মোহিত
চাহুনি কার পানে ইশারা করে?
দূর্বা ঘাস গুলো কে পাথর চাপা
দেওয়ার পরও কেন তারা থেমে নেই?
অবিরত তারা কার জন্য সৃষ্টি করছে অস্তিত্ব?
নারিকেল গাছে কোকিল টা
কার জন্য কুহু কুহু ডাকে ?
দোয়েল টাই বা কেন মধ্য দুপুরে,
গা ভেজায় বদ্ধ জলাশয়ে।
দুপুর রাতে ডাকাত গুলো কার ছলনায়
ফিরে এলো সিঁধ কাটতে গিয়েও।
কার কথা শুনে ক্ষুধার্ত কে
খাবার দিয়েছিল পাষাণ মজুতদার।
কার কথায় চলছে নাবিকের পথ চলা
কার কথায় মাঝি হাল ধরে ভেঙ্গে পরেনি।
কিসের অপেক্ষায় চোখ মোছেনি অসহায় ?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




