ধীরে ধীরে শহরটা
বাবু আর বেশ্যাদের
দখলে চলে যাচ্ছে।
লাল নীল বাতির ফোয়ারায়
ঝক ঝক করে শহরের
গেস্ট হাউজ গুলো।
এখানে মুক্ত মনাদের জায়গা
ক্রমশ খালি করে দেওয়া হচ্ছে,
প্রমোটাররা খাওয়া দাওয়া ভুলে
তৈরি করছে ভবন।
যেখানে রাত হলেই পানপাত্রে
টুপ টাপ শব্দে ঝরে পরে মদ,
আর বড় বড় বাবুরা হিসেবের
গারদে ভরে দেয় বেশ্যাদের কোমর আর বুক
শুনেছ শহরের পার্কে তরুণদের
কণ্ঠ আর গীটারের চিৎকার,
এরা নাকি গাজা খোর,
বাবুরা বলে রাতের অন্ধকারে
এই বেকার তরুন গুলই নাকি
ছিনতাই আর অপরাধ করে।
দেখেছ কখনো শ্মশান নদীর
তীরে একা একা যুবক গান বেঁধেছিল,
শহরের রাস্তায় ওকে পাগল
বলে বাবুদের পেয়াদারা বেধড়ক
পিটিয়েছিল।
বাবুদের শহরের এই সমাজে
আমাদের মানায় না,এখানে
আমরা বেকার তরুন অপরাধী।।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




