যখনি ভোর হবার কথা
তখনি রাত নেমে আসে
সুদূরেই শোনা যায় ভয়ানক চিৎকার
মানুষের চোখ ফাঁকি দিয়েও
কুকুরের ঘ্রাণ ইন্দ্রিয় পৌছে দেয়
খুনির আস্তানায়
প্রগাঢ় শক্তির সুপ্রতিভ কবর
ভয় পায় বলেই আঙুল তোলে সাহস
লাশের গন্ধে কাঠগরায় দাঁড়িয়েও
মিথ্যে বলছে শকুন।
মাথা কাটা মানুষ ডিসপেনসারিতে যাচ্ছে
ডাক্তারের হয়ে মুচি সেলাই করছে ক্ষত,
সকাল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আবার
হয়তো সময়ও মিথ্যে বলেছিল,
কিন্তু এখন সময় ৩:৩০ মিনিট
আবার ভোর হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




