নগর, নিষিদ্ধ করো জীবন যাত্রা
নয়তো প্রস্তুত করো স্বপ্নের আবাসন
যান্ত্রিক কল্যাণে আহত ফুস্ফুস নিয়ে
হাপিয়ে উঠেছে মানুষের মস্তিষ্ক।
জনসমুদ্রের বুক চিরে দাপাচ্ছে
কংক্রিট আর রডের জাহাজ
এই দিকে পালে হাওয়া দিচ্ছে দূষিত বাতাস
তুমি একবার চোখ মেলে দেখো।
আহত পাখিদের নিঃশব্দ চিৎকার
তুমি কান খুলে শুনে নাও,
নগর তুমি একবার পথে নামো
চুমু দিয়ে যাও শিশুর হৃৎপিণ্ডে।
নয়তো ধ্বংস হবে তোমার সাম্রাজ্যের প্রাচীর
আহত পাখি উড়ে যাবে মৃত্যুর পুরী তে,
প্রতিবাদে উৎসুক জনতা কেড়ে নেবে তোমার রাজ মুকুট,
দ্বিধায় ক্লেদে ভেঙ্গে যাবে তোমার চকচকে শরীর।
আবার বলছি,
নগর, নিষিদ্ধ করো জীবন যাত্রা
নয়তো প্রস্তুত করো স্বপ্নের আবাসন
ভালোবাসার মন্দির নির্মাণ করো
নয়তো ভেঙ্গে ফেলো বিশ্বাসের পারাপার।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




