জীবন থেকে বিচ্ছিন
করো ভালোবাসার স্রোত
তারপর প্রতিবিম্ব দেখো
অমলিন হাসির।
হৃদয় থেকে ঝেরে ফেলো
রক্তবাহী ভালোবাসার বাইপাস
তারপর বিশ্বাস করো
নাক থেকে ছিটকে পরা প্রশ্বাসকে।
ভালোবাসার আগুনে পুড়েছে যে ঘর
সেই তো কেবল জানে দহন যন্ত্রণা,
তোমরা ভালোবাসার মন্দির নির্মাণ করে
বিশ্বাসের পূজা করো ফুলজলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


