স্বপ্ন দেখতাম উন্মাদ আমি
তুমি এসে গুছিয়ে দিলে স্বপ্ন
ভালোবাসার ভেলায় দিলাম স্বপ্ন পাড়ি।
একদিন তুমি নামক গাছের
পাতা গুলো শুকিয়ে গেলো,
হাজার অশ্রু বিন্দু পারলো না
আনতে দুটো নতুন কুড়ি ডালে।
একদিন তুমি নামক রাস্তা টা
ফুরিয়ে গেলো নিমেষেই
আলো জ্বেলে দাঁড়িয়ে থাকলাম
কেউ আসলো না ফিরে
ভালোবাসার ভেলাটাও ডুবে গেলো,
ভালোবাসা কে ভালোবেসে
আমার হৃদয় টাও গেলো সহমরণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


