তুমি পেয়েছ অনেক,
তোমার শংকিত চাওয়ারা পূর্ণ ভুলবোধে।
তোমার শহর দিয়েছে বহুতল ভবন
দিয়েছে ভালো থাকার আশ্বাস।
তোমার শহর তোমাকে স্বপ্ন দেয়নি
দেয়নি প্রশান্তির নিঃশ্বাস
হাউজিং দেয়নি স্নিগ্ধ মুক্ত আকাশ
দেয়নি তোমার চুল ওড়ানো বাতাস।
তবুও তুমি ভালোবেসে আঁকড়ে
আছো তোমার প্রিয় শহর,
তুমি তোমার বোধ থেকে ভুল উপড়ে ফেলো
তারপর নেমে আসো পথে।
বাঁচো তুমি, বাঁচাও তোমার স্বপ্ন
হাত ধরো, বাঁধো মুক্তির বাঁধ
বাঁচো তুমি, বাঁচাও শহর
শেষ হোক ধ্বংসের প্ররোচনার প্রহর।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



