somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় হুমায়ূন

২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঠিক কোন সময়ে হুমায়ূনের বই পড়া শুরু করেছিলাম মনে নেই। খুব অল্প বয়সেই হবে। তবে প্রথম যে বইটি পড়েছিলাম সেটির নাম মনে আছে। বইয়ের নাম ‘রূপার পালঙ্ক’। হুমায়ূন যে চন্দ্রাহত প্রথম বইটিই আমাকে তা বুঝিয়ে দেয়। একটি শিশুর ছোট্ট জগতে চাঁদের মায়াবী আলোর পরশ দিয়ে যায় প্রিয় হুমায়ূন।
এরপর পড়েছিলাম সম্ভবত ‘এই মেঘ রৌদ্র ছায়া’। মুগ্ধতার পারদ এক্সপোনেন্সিয়ালি বাড়তে শুরু করে তখন থেকেই। তাপর একে একে পড়েছি ‘উড়ালপঙ্খি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘অনিল বাগচীর একদিন’ এবং আরো অনেক। কোনটা কিনে,কোনটা বন্ধুর কাছ থেকে ধার করে। যদিও ধার করা বই ফেরত দিয়েছি কমই! কোথায় যেন শুনেছি একমাত্র এই অপরাধটাই মার্জনীয়!

হঠাৎ স্কুল থেকে ফেরার পথে এক বইয়ের দোকানে দেখলাম ‘জোছনা ও জননীর গল্প’ । কত শুনেছি বইটার নাম। কিন্তু বইটার দামটাও যে আকাশছোঁয়া (স্কুল পড়ুয়া ছাত্রের জন্য তো অবশ্যই)। খুব মন খারাপ হয়ে গেল বটা না কিনতে পেরে!

মনে আছে পরের বছর বৃত্তির টাকা পেয়েই আমি এই বইটি কিনেছিলাম! ফলস্বরূপ বকুনিও খেয়েছিলাম অনেক।যাই হোক এই বইটি পড়েই আমি বন্ধুদের মাঝে ঘোষণা করেছিলাম,হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক! যাদিও আমার বিদ্যা ততদিনেও সুনীল-সমরেশেও পৌছয়নি। রবীন্দ্র-শরৎ-মানিক তো দূরের কথা!মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর কি!

অনেককে বলতে শুনেছি হুমায়ূনের ‘জোছনা ও জননীর গল্প’ নাকি প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের কোন উপন্যাসই হয়নি। কিন্তু সত্যি কথা বলি,এত সহজে কোন লেখকই আমাদের মুক্তিযুদ্ধের সময়টাকে তুলে ধরতে পারেনি। অন্তত মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার শুরুটা এতটাই সহজ ও সাবলীল হওয়া উচিত!

‘হিমু’ চরিত্রের কথা আলাদা ভাবেই বলতে হয়।এই চরিত্রের সাথে অবশ্য আমার পরিচয় অনেক পরে।আমি তখন ষোল বছরের তরূণ! মাত্র এক সপ্তাহের মধ্যেই শেষ করে ফেললাম তখন পর্যন্ত রচিত সবগুলো ‘হিমু’। হিমু হওয়ার বাসনায় একদিন রাত তিনটায় সবাইকে না জানিয়ে একা একা ঘুরেছি ঢাকার রাজপথ।হঠাৎ করে নিজেকে কবরস্থানে আবিষ্কার করি কোন এক সময়! হিমু পড়েছে কিন্তু হিমুর মত ক্রে জীবনকে দেখতে চায়নি এমন তরুণ বোধহয় খুব কমই আছে!

সবশেষে বলব ‘মিসির আলি’র কথা। এই একটি লোক আমার চিন্তা চেতনার জগত সত্যিকার অর্থে ওলট-পালট করে দিয়ছে। যুক্তি দিয়ে যেকোন সমস্যা ভাবতে শিখিয়েছে। প্রকৃত অর্থে আমার যুক্তিবোধ তৈরি করে দিয়েছে এই ‘মিসির আলি’ বেশধারী ‘হুমায়ূন আহমেদ’। এর চেয়ে ভাল শিক্ষক আর কজন হতে পারে বলুন!

আসলেই একজন সত্যিকারের শিক্ষক হুমায়ূন আহমেদ যিনি তার জাদুকরী লেখার মাধ্যমে তার অগনিত ছাত্র(ভক্ত)-কে জীবন নিয়ে শিক্ষা দিয়েছেন প্রতিনিয়ত।

সর্বশেষে হুমায়ূন আহমেদের যেসব উপন্যাস আমাকে অনেক বেশি আলোড়িত করেছে তার একটি তালিকা দিলাম।
১.জোছনা ও জননীর গল্প
২.কৃষ্ণপক্ষ
৩.আকাশ জোড়া মেখ
৪.শঙ্ঘনীল কারাগার
৫.নন্দিত নরকে
৬.বাদশাহ নামদার
৭.কবি
৮.হিমুর দ্বিতীয় প্রহর
৯.হিমু
১০.বৃহন্নলা(মিসির আলি)
১১.দেবী(মিসির আলি)
১২.আগুনের পরশমণি
এবং আরো অনেক অনেক!

এই মহামানব আজ এই পৃথিবী ছাড়িয়ে অন্য এক জগতের বাসিন্দা। সে কিন জানে এই পৃথিবী তাকে খুব বেশি মিস করছে।
~~আমার প্রকাশিত প্রথম পোস্টটি এই মহামানবকে উৎসর্গ করলাম~~

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×