কন্যা গো, তুমি কবিতা ভালবাসোনা
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কন্যা গো,
তুমি কবিতা ভালবাসোনা
পড়তে ভালবাসো আর সব কিছু
কি ভীষন বিষ্ময়ে হতবাক হই
তোমার পড়ার ব্যাপ্তি দেখে।
কন্যা গো,
তুমি ভালবাসো কইতে
শুধু দুই দিনে কত কথাই না,
এখন মনে হয় তাই,
পরিচয় জন্ম জন্মান্তরের।
কন্যা গো,
কথা বলেছি আমিও কিছু
কিন্তু বলিনি একটি কথা
বিশ্বাস করবেনা বলে-
তোমার চেয়ে তীক্ষ্ণ ধী কারুর সাথে
আমার কখোনোই পরিচয় হয় নি।
যখন তুমি আমার সমান হবে
কি বিশালই না হবে তোমার জানা।
কন্যা গো
বলেছি কি তোমাকে?
তোমার চেয়ে শখের সহভাগ
কারুর সাথে নেই আমার বেশী?
বলিনি।
সময় পেলাম কোথায়?
অতি দ্রুত লয়ে বলে যাওয়া
তোমার শব্দাবলী
ধুনে গ্যাছিই শুধু,
মন্ত্রমুগ্ধ তন্ময়ে।
শুধু জানাতে পেরেছি
এমন প্রেমে আর
কোনোদিনই পড়িনি,
আর পড়বোও না কখোনো,
আমৃত্যু।
বিশ্বেস করনি যদিও যুগলে।
তাতে কি বা যায় আসে?
আমি তো জানি।
কন্যা গো,
সেই দুপুর থেকে অপেক্ষায়
যেনো গডোর প্রতীক্ষায়।
মধ্যাহ্ন আহারের পর
জানানোর কথা ছিল,
চড়ুই সাক্ষী।
কন্যা গো,
কবিতা ভালোবাসোনা তুমি।
বাসবে কি করে?
যদি ভালোবাসতে জানতে,
বলে দিতে হত না
প্রেম কখোনোই গদ্যময় নয়,
গদ্যে প্রেম গাঁথা যায়না।
কবিতা শুধুই প্রেমের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন