প্রথমবার!
যখন আমার কনিষ্ঠা
তোমার কনিষ্ঠাকে ছুঁয়েছিল,
অনুপলের জন্যে,
আমি মরে গিয়ে
রম্ভার নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম।
সে স্কুল তো স্বর্গেরই অংশ,
কে করিয়ে গিয়েছিল সশরীরে স্বর্গে?
সেই ছোট্ট মৃত্যুটিতে ভর করে
কাটিয়ে দিলাম দিন, মাস, কোটি বছর।
পরী আপু,
দ্বিতীয়বার আসতে কি
আরো অনেক, অন্নেক দেরি?
-সকাল ন'টা তেরো, ঊনিশে আগষ্ট, ২০১৫।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




