somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'থাবা বাবা' এবং আমার কিছু কথা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাবা বাবাকে নিয়ে সব জায়গাতেই ব্যাপক আলোচনা, সমালোচনা চলছে। তাকে নাকি শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। এতে একটা গুষ্ঠি চরম নারাজ। আমিও কিছুটা তাদেরই দলে ... কিন্তু আমার কিছু কথা আছে।

শহীদ কথাটার অর্থ কিন্তু এক এক গুষ্ঠির কাছে এক এক রকম। একাত্তুরের যুদ্ধে আমাদের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করে যারা মারা গিয়েছে তাঁরা আমাদের কাছে শহীদ হিসেবে পরিচিত। আবার পাকিস্থানের যেসব সৈনিক মারা গিয়েছে, তারা আমাদের কাছে ঘৃণার বস্তু বলে বিবেচিত হলেও পাকিস্থানিদের কাছে ‘শহীদ’। তার মানে একই ব্যাক্তি দুটি দলের কাছ থেকে দুই রকম উপাধি পাচ্ছে। এখানে দেখার বিষয় হচ্ছে এই দুই পক্ষের স্বার্থের সাথে জড়িত নয় অন্যান্য বেশীর ভাগ ব্যাক্তিরা ঐ ব্যক্তিটাকে কি উপাধি দিচ্ছে। যদি বেশীর ভাগ লোক ‘থাবা বাবা’ কে ‘শহীদ’ উপাধি দিতে চায়, তাহলে ধরে নিতে হবে সে আসলেই ‘শহীদ’। তবে আমি ‘থাবা বাবা’ কে মানুষ হিসেবে বিবেচনা করতেই বেশী পছন্দ করবো, শহীদ হিসেবে নয়।
বাক স্বাধীনতা সবারই আছে, তাই বলে খিস্তি দেওয়ার অধিকার কারোরই নেই। আমিও নাস্তিক, তাই বলে আমি কখনোই কোনো ধর্মকে ছোট চোখে দেখি না। দুঃখজনক হলেও এই কথা সত্যি যে ‘থাবা বাবা’ বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মকে চূড়ান্তভাবে অপমানিত করেছে। তাই বলে কি তাকে জবাই করে মেরে ফেলতে হবে ? একটা মানুষের জীবণ কি এতোই সস্তা !! আর ইসলামের ভিত্তি কি এতই দূর্বল যে, একজন তুচ্ছ ব্যাক্তির অপরিপক্ক বাক স্বাধীনতার কারণে নির্মমভাবে মেরে ফেলতে হবে !! আমি অন্তত তাই মনে করি না। আমি আবারও বলছি, আমি কট্টরভাবে নাস্তিক। কিন্তু আমি আজও বিশ্বাস করি ইসলাম সত্যিকার অর্থেই শান্তির ধর্ম। এই ধর্মটাকে অস্ত্র বানিয়ে ইসলামকে আর ছোট করবেন না। আর কারো প্রাণই ছেলের হাতের পুতুল নয় যে ভেংগে আবার জোড়া লাগতে পারবেন। যতই হোক না সে উন্মাদ নাস্তিক... সে আপনার স্রষ্টারই তৌরি করা একজন মানুষ। আর আপনি যদি সত্যিই একজন আস্তিক হয়ে থাকেন তাহলে কখনোই এই নির্মম হত্যাকান্ডকে সমর্থন করতে পারেন না... কখনোই না... কিছুতেই না...
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×