somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

--নির্বোধের বিচার।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শব্দ প্রয়োগ করে পৃথিবীতে এখন আর মানুষকে আহত করা যায় না। সারা পৃথিবীতে মানবতাবাদীদের তীব্র ক্ষোভ, নিন্দা, ঘৃনাও ইসরাইলের ফিলিস্তানে ছোরা একটা বোমা প্রতিরোধের সমপরিমাণ প্রতিরোধক তৈরি করতে পারে নাই। প্রতিদিন পৃথিবীর কোনে কোনে ক্ষমতাধরদের জুলুম যত বেড়েছে প্রতিবাদও তত বেড়েছে; তবে প্রতিবাদ যা হচ্ছে তা একই পক্রিয়ায় তাই ‘মানবাধিকার’- এর মতন শব্দও এখন কথার কথায় রুপান্তারিত হয়েছে, ছোটশিশু থেকে মৃত্যু পথযাত্রী সবার কানেই ঘণ্টায় ঘণ্টায় ঘুরে ফিরে বাজছে মানবতার বানী কিংবা তা লঙ্ঘনের নেক্যারজনক মাত্রা।
মানবতার ব্রত নিয়ে পাড়া আর মহল্লার মোড়ে মোড়ে খোলা হয়েছে শান্তির সোল ডিট্রিবিউট্ররশীপ, প্রভুত্ববাদের জয় জয়কার চলে ভিতরে ভিতরে। যাদের ঈসারা ও ইঙ্গিতে চলে মানবাতার তুমুল ধর্ষণ তাদেরই পয়সায় তার সহনীয়মাত্রা মনিটর করেন তাদের এজেন্টগন। এ চিত্র সমসাময়িক পৃথিবীর, শুধু বাংলাদেশের না। কাঠামোর মধ্যে বসেই হত্যাযজ্ঞের সার্কাস দেখে পৃথিবীর সব মিজানুর রহমান কিংবা আইরিন খান গং’রা।
শান্তির দূত অর্থনীতির মারপ্যাঁচে বন্ধি করে ফেলেছেন নিজেকে,মানুষের অর্থনীতিক মুক্তিই তাদের লক্ষ্য, কাগজে কলমে গড় বাৎসরিক আয় ডলারে হিসেব করে তারপর জীবনের যাবতীয় লেনদেন লোকাল কারেন্সিতেই করতে হয়। কেউ কেউ বলেছিলেন দারিদ্রতাকে জাদুঘরে পাঠাবেন তারই আজ সংঘ আর সাম্রাজ্যবাদের চক্করে বন্ধি হয়ে পরেছেন।
যেখানেই গণমানুষের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে সেখানেই পৌঁছে দেওয়া হয়েছে আইকনিক তাকমা আর তারপর আঞ্চলিকতার ক্ষুদ্র পরিসর ছেড়ে আইকন স্বপ্ন বুনেছেন পৃথিবিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ডায়সে। পৃথিবীর যেখানেই কেউ মাথাচাড়া দিয়ে আলোচনায় এসেছে সে ‘নাইট’ কিংবা ‘স্যার’ পদবী নিয়ে গণবিচ্ছিন হয়েছে রাজনৈতিক কারনে।
আমাদের এখানেই তাই সবচেয়ে সৎ ও বর্ষীয়ান রাজনীতিবিদকে দেওয়া হয় সংবিধানের সবচাইতে সন্মানজনক আসন আর তিনি নিস্তেজও হয়ে যান রাজনৈতিক কারনেই। সংবিধানিক কারনেই অসহায়ের মতন দেখেন কিন্তু শব্দ প্রয়োগ করতে পারেন না।
আমরা পরোক্ষভাবে সাম্রজ্যবাদিদের অধিনস্ত,আমাকে প্রত্যক্ষ যে রাষ্ট্র নিয়ন্ত্রণ তাকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে পৃথিবীর প্রভুদ্বয়।
আজস্র মৃত্যুর মাঝে অধিকার নিয়ে বেঁচে থাকার এই তীব্র প্রয়াস পক্ষান্তরে শুধুই উপভোগ্য, বিনোদনের নতুন মাত্রা মাত্র। পেন্টাগনে বসে ফুটবল খেলা দেখা কিংবা ছেলে আর নাতিকে নিয়ে কোন অপরাহ্ণের ভাত ঘুম শেষে টেনিস খেলা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×