
"ভিটে-বাড়ি ছাড়বনা, বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না " ।
রক্তের দাগ তখনো শুকায়নি যখন আবারো রাজপথে নিজের অধিকার আদায়ে নেমে গেলো বাশখালি বাসী ।
আমাদের রক্তের উপর দাড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র হবেনা ।
বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে সাধারন জনগনের ভিটে বাড়ি উচ্ছেদ করে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মিছিলে গুলিতে ১৫ জন নিহতের পর আজ আবারো বিক্ষোভ করছে গ্রামবাসী।
‘বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে গণ্ডামারার হাদীর পাড়া ও রহমানিয়া মাদরাসার মাঠ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ‘বিদ্যুৎকেন্দ্র হবে না, হবে না’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘নাসিরের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ‘ভিটে-বাড়ি ছাড়বো না, বিদ্যুৎকেন্দ্র হবে না ’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে আশপাশের এলাকা। এতে অংশ নিয়েছেন হাজার হাজার গ্রামবাসী। রক্তের দাগ এখনো শুকায়নি তখন আবারো রাজপথে নিজের অধিকার আদায়ে নেমে গেলো বাশখালি বাসী ।
আধিকার আদায়ের আন্দোলন চলছে, চলবেই।
"ছবি সংগ্রহঃ ইন্টারনেট!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


