আজকে হটাৎ ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল।
তখন সারা এলাকা জুড়ে আমার কুকাজের জন্য সুনাম ছিল।
আগে এমন অনেক কাজ করতাম যা এখন আর করা সম্ভব নয় এবং এইসব করার মন-মানসিকতাও নেই।
১/মানুষের বাসার কলিং বেল টিপ দিয়ে দৌড় দেয়া তখন আমার একধরণের পেশার মত ছিল।
কলিংবেল টিপ দিয়ে যত জোড়ে পারতাম দৌড় দিতাম।
২/একবার আমি আমার প্রতিবেশিদের বাসায় একটা মরা সাপ(ধুরা সাপ)রেখে দিয়েছিলাম।
তাদের বাসায় আমি প্রায়ই আসা যাওয়া করতাম।
একদিন একটা মরা সাপ পেয়ে তাদের বাসার খাটের নিচে রেখে দিলাম।
তারা দিনে কেউ খবরও পেল না।
পরেরদিন শুনলাম তাদের সবার মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল পচা সাপের গন্ধে।
৩/মানুষের বাসায় ঢিল দেওয়াও ছিল আমার দ্বিতীয় বৃহত্তম পেশা।
৪/অন্যের বাসার গাছে ঢিল দেয়াও ছিল আমার অন্যতম কর্তব্য।
আরও এমন অনেককিছুই করতাম যা এখন মনে পড়ছে না।
ছোটবেলা থেকেই টো টো করে ঘুরা ছিল আমার স্বভাব।
আমার ঘুরতে কখনও বন্ধু লাগত না।
প্রায়ই একা একা ঘুরতাম।
এইসব কারণে এলাকার সবাই আমাকে চিনত।
আমি বাসার সবার ছোট বলে কেউ আমাকে তেমন কিছু বলতও না।
এখনতো আর ঐসব সম্ভব না।
এখন শুধু ঐ স্মৃতিটা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





