বাঙালিরা হল অলস জাতি এর প্রমাণ পাওয়া যায় এদের সরকারি চাকরির প্রতি ভালোবাসা দেখে।
এরা সবকিছু করতে পারে শুধু একটা সরকারি চাকরি পাওয়ার জন্য।
কারণ সরকারি চাকরি করলে সারাজীবন আরামসে খেয়ে ভূড়ি ফোলানো যাবে আর শেষ বয়সে পাওয়া যাবে লাখ টাকা।
তাই এরা B.C.S এ উত্তীর্ণ হতে বছরের পর বছর খরচ করতে থাকে।
অথচ দেশে কিন্তু এখন অনেক ভাল মানের বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে,এদের বেতনও খুব ভাল,এরা শুধু চায় কঠোর পরিশ্রমি কিছু লোক।
আর এখানেই বাঙালিদের পরিশ্রমের ভয়।
ছোটবেলা থেকেই শিখানো হয় টাকা অর্জনের জন্য পড়ালেখা কর।
আমি এদের বেশিরভাগকেই দেখেছি যে এদের মধ্যে জীবন দর্শন সম্পর্কে কোন ধারণা নেই।
এরা শুরু জানে স্কুল,কলেজ,ভার্সিটি তারপর চাকরির পর বিয়ে,তারপরেই তাদের জীবন শেষ।
আমি মনে করি একটা মানুষের মধ্যে যদি সাহিত্য না থাকে তাহলে সে তার জীবন দর্শনকে ভালভাবে বুঝতে পারবে না।
এইসব দর্শনহীণ মানুষের বিয়ের পর এতটুকো পার্থক্য হয় যে এরা তখন মায়ের কোল থেকে বউয়ের কোলে চড়।
এতটুকোতেই এদের জীবন সীমাবদ্ধ।
এটাই সত্য।
বাঙালি মা-বাবাও চান তার সন্তানকে একদন নিজের ক্লোন বানাতে।
তাই এইসমাজে ভাল ছাত্র পাওয়া যায় কিন্তু জ্ঞানি ব্যাক্তি পাওয়া যায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



