আর একটি সৌর বছর শুরু হল। মহাকাশে সুর্যের আবর্তন অব্যাহত ভাবে হয়েই যাচ্ছে। পেছনে একটি ঘটনা বহুল বছর পেরিয়ে এলাম। রাজনৈতিক অস্থিরতা, হরতাল আন্দোলন, দমন নিপিড়ন, সামরিক- বেসামরিক- রাজনৈতিক হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ড- দুর্ঘটনা-ভান ধ্বসজনিত প্রাণহানি ইত্যাদি বহুবিধ উদাহরণ সৃষ্টি করে ২০১৩ সালটি বিদায় নিয়েছে। খুব সহজে একটি জাতি কিভাবে পরাশক্তির করতলগত হতে পারে, নিজেরা নিজেদের পায়ে হাসিমুখে কিভাবে কুঠার মারতে পারে তার চমতকার উদাহরণ বাংলাদেশ। আমাদের নেতা নেতৃদের যে ন্যূনতম দেশপ্রেম নেই তা সবাই বুঝে গেছেন। প্রধানমন্ত্রী এত নির্লজ্জ ও বেহায়া কেন হলেন তা তার দলের লোকদের কাছেও গবেষণার বিষয়। ভোট ডাকাতি করে, জোর করে ক্ষমতায় থেকে এরশাদ যদি স্বৈরাচারী হয় তবে শেখ হাসিনা কি হবেন? মানুষ হিসেবে মিনিমাম যে স্টান্ডার্ড থাকা উচিত সেটিও আমাদের নেতাদের নেই। উতকর্ষতা আসবে কোন জায়গা হতে? বিরোধী দলের নেতাদের উটপাখি নীতি কর্মীদের উজ্জিবীত করেনি। ১৮ দলীয় নেতৃর সাম্প্রতিক লাগামহীন বক্তব্য ও প্রশ্নবিদ্ধ হয়েছে। বিদেশীরা বগল দাবাচ্ছে ভাল একটি সুযোগ পেয়েছে বলে। যে দলই আসুক এখন তাদের কথা শুনতে হবে। তাদের স্বার্থের পাহারাদারি করতে গিয়ে জনগনের সর্বনাশ ডেকে আনা হবে। অবশ্য জনগনের সর্বনাশের তেমন কিছু বাকি নেই। জাতিসত্বার অস্তিত্ব যদি হুমকির মুখোমুখি হয় তখন হয়তো জনগন গা ঝাড়া দিয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে সরকারী দল বিরুধী দল কেউ দায় এড়াতে পারবেন না। এদেশের শান্তিপ্রিয় জনগনের অনুভুতি নিয়ে খেলাধুলা করার পরিণতি কিন্তু ভাল নয়। এ জাতির দুর্ভগ্য সাংবিধানিক পদ গুলো যারা দখল করে আছেন তারা আপন মহিমায় ভাস্বর হতে পারেন না। ক্ষমতা যত সীমিতই হোক না কেন প্রেসিডেন্ট, স্পীকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এই পদগুলো এক একটি ইনস্টিটিউট। চেষ্টা করলে, জাতির জন্য কিছু করতে চাইলে অনেক কিছুই করতে পারেন। এক ব্যক্তির ইচ্ছা ঘোড়ায় এরা চড়তে পারেন না। নির্বাচন কমিশনের ঠুটো জঘন্নাথ আচরণতো আমাদের হতবাক করেছে। ন্যূনতম মেরুদন্ড না থাকলে সে তো জীবন্ত লাশ। সমাধানের সময় একেবারে শেষ হয়ে যায়নি। চাইলে এখনো সমাধান করা যায়। বর্তমান তফসিল বাতিল করে, সংসদ ভেঙ্গে দিয়ে, গ্রহনযোগ্য কাউকে সরকার প্রধানের দায়িত্ব দিয়ে ২৪ জানুয়ারী থেকে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা যায়। তা না হলে অনিশ্চিত গন্তব্যে পা দিয়ে কেউ ভাল থাকবেন না।
অনিশ্চিত গন্তব্যে পা দিয়ে কেউ ভাল থাকবেন না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।