somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চক্রের প্রতি সুবিচার করা হয় নাই

২৬ শে জুলাই, ২০০৭ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারেক রহিম কে ব্যান করা হয়েছে আজ দুপুরে। একটা ধোঁয়াটে নীতির দোহাই দেওয়া হয়েছে যেটাতে স্পেসিফিক কোন পোস্টের বিরুদ্ধে কোন অভিযোগ দেওয়া হয় নাই।
আমি আসলে ঠিক নিশ্চিত নই কি কারণে আমাকে ব্যান করা হল। আমার সাম্প্রতিক পোস্ট যেটা মুছে দেওয়া হয়েছে সেটাকেই কারণ ধরে নিচ্ছি। (এটা আমার বন্ধুর ব্লগ। তার উপর কোন অযাচিত খড়্গ নেমে আসবে না ধরে নিয়েই আমার পোস্টটা তুলে দিলাম)
আমার এই পোস্টের ঠিক নিচের পোস্টটা পথহারা করেছে। ফর দ্য সেইক অফ দিস ফ্যাক্ট চক্রের প্রতি কর্তৃপক্ষ অবিচার করেছে।
হুবহু না হলেও মোটামুটি এই ছিল লাইন দুইটা।
শিরোনামটাই মনে হয় কর্তৃপক্ষের পছন্দ হয়নি। পথহারা-ত্রিভুজ-তেলাপোকা এরা কয়দিন আগেও মেঘ, রাগ ইমনদের নারীত্ব নিয়ে সন্দেহ তুলেছে। ত্রিভুজ, তেলাপোকা নোংরাভাবে অপমান করেছে মেঘ, রাগইমনকে। আমার একটা পোস্টে আমি প্রতিবাদও জানিয়েছিলাম, লাভ হয় নাই কিছু। সামহোয়্যারইন এর অদ্ভুত মডারেশন তখন হাইবারনেশনে ছিল। পথহারা কিংবা ত্রিভুজকে ব্যান করা হয় নাই, উলটো রাগ ইমনকে ব্যান করার হুমকি দেওয়া হইছিল।
আফসোস, রাগ ইমন কিংবা মেঘ সামহোয়্যারের চাকরি করে না।
আমি কারো কাছে কৈফিয়ত দিই না। সেইটা আমার আসেও না। আর এই কর্তৃপক্ষরে আমি সেইটার যোগ্য ও মনে করি না। তবু নিজের ও ব্লগের কিছু বন্ধুদের কাছে পরিষ্কার থাকার জন্য কিছু বলা।
চক্রকে সমর্থন করেছি বলে যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেইটা সর্বৈব মিথ্যা। আমি নিজে চক্রের পোস্টে ঘৃণা জানিয়ে এসেছিলাম। তবু চক্রের প্রতি সুবিচার করা হয় নাই বলেছি কারণ, একই ধরণের কাজ করে ত্রিভুজ/পথহারা পার পেয়ে গিয়েছিল। চক্রের পোস্ট মোছাকে স্বাগত জানাই। কিন্তু বিরক্ত হই যখন একই অপরাধ করেও একটা বিশেষ আদর্শিক লোকেরা পার পেয়ে যায়। তাই আমার এই বক্তব্য আমার কাছে ভীষণ যৌক্তিক, ভীষণ প্রাসঙ্গিক। মোটেও ব্যান করার মত নয়। আমার ব্যাক্তিগত অভিমত হইল, সামহোয়্যারের বেতনভুক মহিলা কর্মী ছাড়া এই ব্লগের অন্য কোন নারীকে সম্মান জানাতে কিংবা তা রক্ষার দায়িত্ব নিতে কর্তৃপক্ষ রাজী নয়।
(চক্র খুব সম্ভবত সামহোয়্যারইন এর কারুর সৃষ্টি। নইলে এরকম কুতসিত একটা পোস্ট ব্লগে এত দীর্ঘসময় লটকে ছিল, এটা মেনে নেওয়া কষ্টকর। একটা ছুতো তৈরি করা কাউকে কাউকে ব্যান করাটা হয়ত ভীষণ জরুরী হয়ে পড়েছিল!)
আমার স্বল্পকালীন ব্লগ জীবনে (লেখালেখি মাস তিনেক, সামহোয়্যার পড়ছি বছরখানেক হল) সেসব ব্লগারের সান্নিধ্যে উপকৃত হয়েছি তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।

তারেক রহিম’ ব্লগ পুরোটা মুছে দেবার অনুরোধ করছি। যে ব্লগে আমার নিজের প্রবেশাধিকার নাই, সে বাড়ি সামহোয়্যার দখল কইরা রাখবে, এইটারে আমি ঘৃণা করি!
বেস্ট অব লাক।

(তুমান আমার বন্ধু। আমার আর কোন আইডি নাই বলে ওকেই এটা পোস্ট করতে দিচ্ছি। ভয় হচ্ছে সে বেচারা না আবার কোন্‌ ‘অদ্ভুত’ মডারেশনের কোপে পড়ে! )
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×