'মা' অনুভূতি নিংড়ানো শুদ্ধতম একটি শব্দ। এর মধ্যে যে মধুরতা ও মাদকতা আছে, পৃথিবীর আর কিছুতেই তা খুঁজে পাওয়া যায় না। যাবেও না কোনো দিন। মায়ের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। তুলনা করা ঠিকও না। পৃথিবীর দেশে দেশে, মানুষে মানুষে কিংবা ভাষা ও সংস্কৃতিতে ভিন্নতা থাকতে পারে। তবে মায়ের বেলায় অনুভূতির ক্ষেত্র এক। এমনকি আনন্দ-বেদনা, ভালোবাসাও অভিন্ন। আর এ জন্য বিশ্বজুড়ে মাতৃপ্রেমও একই। কারণ, পৃথিবীর প্রত্যেক মা-ই তার সন্তানকে ভালোবাসে। প্রত্যেক সন্তানও ভালোবাসে মাকে। এ সম্পর্ক চিরন্তন। ফাঁক-ফোকরহীন। মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব ভাষাতেই 'মা' শব্দটি 'ম' দিয়ে শুরু হয়েছে কিংবা শব্দটির মাঝে 'ম' আছে। যেমন_ ইংরেজিতে মাকে বলে মাদার, মাম্মি কিংবা মম। হিন্দিতে মা, উর্দুতে বলা হয় আম্মি, জার্মান ভাষায় মাকে বলে মুটার বা মাটার, ইতালিয়ানরা বলে মাডর, পর্তুগিজদের ভাষায় মাকে বলা হয় মাই, আলবেনিয়ানরা বলে মেইমি, বেলারুশরা বলে মাটকা, সার্বিয়ানরা বলে থাকে মাজকা, ডাচরা বলে ময়িদার কিংবা ময়ার, গ্রিক ভাষায় মাকে ডাকা হয় মানা বলে, ক্রোয়েশিয়ায় মাতি বা মাজকা, ড্যানিশরা বলে মোর, হাওয়াইনরা বলে মাকুয়াহাইন, আইসল্যান্ডের অধিবাসীরা মাকে ডাকে মোয়ির, আইরিশরা মাতাইর, নরওয়েজিয়ানরা মাদার, পোলিশরা মামা বা মাটকা, পাঞ্জাবিরা বলে মাই কিংবা মাতাজি, রোমানিয়ানরা ডাকে মামা বা মাইকা, রাশিয়ানরা মাত, তেলেগুতে মাকে বলা হয় আম্মা, ইউক্রেনিয়ানরা বলে মাতি, বসনিয়ানরা বলে মাজকা, বুলগেরিয়ানরা বলে মাজকা, ফরাসিরা বলে মেরি, পারসিয়ানরা বলে মাদর ইত্যাদি। বিশ্বের প্রায় অধিকাংশ ভাষাতেই মাকে 'ম' ধ্বনির মাধ্যমেই ডাকা হয়। মা-সন্তানের সম্পর্ক কোনো কিছু দিয়ে যেমন পরিমাপ করা যায় না, ঠিক তেমনি 'মা' ডাককেও কোনো কিছু দিয়ে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করা যায় না। - সংগ্রহ সমকাল।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।