somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেনীতে ইসলামী ব্যাংকে নির্যাতন করে ব্যবসায়ী হত্যা

২৪ শে মে, ২০১১ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনীতে গত রবিবার ইসলামী ব্যাংকের ভিতরে এক ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ফেনী মডেল থানা থেকে পাঁচশ’ গজ দূরে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম শাহাদাত হোসেন টিটু। শহরের এসি মার্কেটে নবরূপা সাজঘর নামে একটি দোকানের মালিক ছিলেন তিনি। এ ঘটনায় পুলিশ ব্যাংকের ম্যানেজার শহিদুল্লাহ মজুমদার ও অপর কর্মকর্তা আবদুর রহিমকে গ্রেফতার করেছে। জানা গেছে, চেক জালিয়াতির অভিযোগে ঐ দিন দুপুরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা টিটুকে আটক করে। সন্ধ্যা পর্যন্ত তার উপর নির্মম নির্যাতন চালান হয়। টিটুর হাত, পায়ের নক উপড়ে ফেলে তারা। সন্ধ্যার দিকে টিটুর অবস্থা খারাপ হলে ফোন করে পরিবারের সদস্যদের ৭৪ হাজার টাকা নিয়ে ব্যাংকে আসতে বলে ব্যাংকের লোকজন। পরে ৭৪ হাজার টাকা গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সংজ্ঞাহীন অবস্থায় টিটুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে মুষূর্ষু অবস্থায় ঢাকায় নেয়ার পথে টিটুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম ফেনী সদর থানায় ব্যাংক ম্যানেজারসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা করে। এরপর পুলিশ দুই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে। টিটুকে নির্যাতন করে হত্যার ঘটনায় ফেনীর ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। টিটুর মা ছেমনা খাতুন (৭০) বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অনেকক্ষণ তাকে ফোন করে পাইনি। বিকালে ব্যাংকের এক কর্মকর্তা তার ফোন রিসিভ করে ৭৪ হাজার টাকা দিয়ে টিটুকে নিয়ে যেতে বলেন। ব্যাংক কর্মকর্তাকে টাকা দিলে তারা ক্ষতবিক্ষত টিটুকে মুষূর্ষু অবস্থায় হাজির করে। নিহত শাহাদাত হোসেন টিটু সদর থানার উত্তর ধলিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। টিটুর একটি পুত্র সন্তান রয়েছে।
-দৈনিক ইত্তেফাক
২৩ মে, ২০১১
এই যদি হয় দেশের অবস্থা
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×