somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা অথবা নিঃশেষিত পরাজয়!

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেই কখন থেকে পড়ে আছি অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমের ভিতর। বাহির থেকে দরজা লাগানো! বন্ধ চোখেও কি করে যেন দেখতে পাচ্ছি চারপাশের সব কিছু! ভারি পুরাতন পর্দা সেটে দেয়া বিশাল জানালায়। তাতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র! সেখান থেকে টিমটিম আলো এসে চুইয়ে পড়তে চাইছে গুমোট ঘরটিতে! শক্তি নেই উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে বিকেলের আভাকে আমন্ত্রণ জানাবো। সারা শরীরের মাসেলগুলোও যেন শক্ত লোহা হয়ে গেছে। তৈরি হচ্ছে না শক্তি উৎপাদনের জন্য এ টি পি। নাকের পাশে কয়েক ফোটা রক্ত কণা শুকিয়ে হয়ে গেছে চটচটে। পাজি মাছি গুলো বার বার এসে সেখান থেকে শুকে নিতে চাইছে মৃতের গন্ধ! নাকের নালিকা দিয়ে ঢুকে পড়তে চাইছে ছোট ছোট পিপড়ের দল। দু হাতে শক্তি নেই হাত উঠিয়ে তাদের তাড়িয়ে দেব!
আচ্ছা অনিরুদ্ধ কি জানে আমি মরে মর্গে পড়ে আছি? বোধয় জানে না। তাই হয়ত এত নিশ্চিন্তে এখনো বিকেলের মৌনতাকে ছুঁয়ে বেড়াচ্ছে! আচ্ছা সে জানলে এখন কি করত? সে কি পাগলের মত ছুটে আসতো আমার কাছে? এই যাহ! কি আবল তাবল ভাবছি!
আগে দিনের মধ্যে বহুবার আমার অনিরুদ্ধকে দেখার সাধ হত। ইচ্ছে করত ওর হাতে হাত রেখে অনুভব করি ওর শিরা উপশিরা দিয়ে বয়ে চলা রক্তের গতি স্রোত। ওর বুকে মাথা রেখে শুনে নেই ওর মনের সব কথা। কিন্তু সেই সাধ আমার অপূর্ণই রয়েছে! স্বপ্নগুলো সুখের বাসরের ফুলশয্যায় নানা রঙে সাজার আগেই আমি চলে এসেছি ওর থেকে অনেক দূরে! অন্ধকারের এই একাকী জগতে! যেখানে কখনো ভোর হয় না! ভরাট অন্ধকারের মায়াজাল জড়িয়ে রাখে সর্বক্ষণ! খুব ইচ্ছে ছিল এখানে আসার আগে অন্তত একটিবার ওর সাথে কথা বলি। অভিমানী কন্ঠে কাঁদো কাঁদো স্বরে বলি ''আমি চলে যাচ্ছি অনিরুদ্ধ! আর কোন দিন ফিরব না তোমার কাছে! তুমি আমাকে ছাড়া ভালো থেকো।'' হৃদয় অলিন্দে তখনো ক্ষীণ আশা দোদুল্যমান ছিল অনিরুদ্ধ ফোন রিসিভ করে আমাকে তার কাছে ফিরিয়ে নেবে। সে আমাকে কিছুতেই চলে যেতে দেবে না আলোর জগত ছেড়ে!
কিন্তু সে আমার ফোন একটি বারের জন্যও পিক আপ করে নি! মনে আছে গুনে গুনে ঠিক বিশ বার আমি তাকে ফোন করেছিলাম।
বাহিরের দরজায় শব্দ! অনিরুদ্ধ তুমি এসেছো কি? ভালো হয় তুমি এসে আমাকে এই স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘর থেকে নিয়ে গেলে! আমি যে আঁধারের বাসিন্দা হতে চাই না! আমিও যে চাই কুসুম রোদের সকালে গরম চায়ের কাপে ভালোবাসা মেশানো তোমার হাতের স্পর্শ!
নাহ এই যে অনিরুদ্ধ নয়। ডাক্তারের ইউনিফর্ম পরিধান করা একজন লোক এসেছে! সাথে আরো চার। একজন পুলিশও আছে। তার হাতে কেইস চালান রিপোর্ট!!!! তাদের একজন দেখতে কুচকুচে কালো। ডোম হয়ত! এই যাহ! আমি তো ভুলেই গেছি আমি এখন আছি লাশ কাটা ঘরে!
ওরা আমাকে নিয়ে আসার সময় মা অনেক কাঁদছিলেন। চিৎকার করে বলছিলেন ''আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ।''
একজন পুলিশ ইন্সপেক্টার গাঢ় স্বরে বলে ছিল ,''আত্মহত্যার বডি পোস্টমর্টেম ছাড়া রিলিজ দেয়া হয় না। কি কারণে ভিক্টিম ঘুমের বড়ি খেয়েছে তা খতিয়ে দেখতে হবে।''
ওরা প্রায় জোড় করেই মায়ের কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে এল মর্গে। মা মাটিতে আছড়ে পড়ে কাঁদলেন!
বাবার চোখ তখন রক্তলাল! আমার নিশ্চল পাথর চোখ দিয়েও বাবার চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম! কারন আমি যে অনেক বড় ভুল করেছি! তার শত মিনতির পরও তার একটি অনুরোধ আমি রাখি নি। তার পছন্দের ছেলেকে বিয়ে করি নি। বরং তার মুখে চুনকালি দিয়ে খেয়েছি গোটা বিশেক মরণ বড়ি! খুব ইচ্ছে করছিল বাবার পা জড়িয়ে ধরে বলি ''বাবা আমাকে ক্ষমা করে দিও। আমার মত মেয়ে তোমার মত বাবার যোগ্য না। এই অযোগ্য মেয়েকে ক্ষমা করে দিও।''
আমার দু চোখ দিয়েও গড়িয়ে পড়ছিল নিরব অশ্রু। অন্তরের হাহাকার বুক চিরে বেরিয়ে এসে ভুবন কাঁপিয়ে বলতে চাইছিল ,''আমি এমন পরিণতি চাই নি! আমিও যে চেয়েছিলাম প্রিয়মুখগুলোদের নিয়ে স্বপ্ন সুখের স্বর্গ! কিন্তু ভালোবাসার অপরাধে আমি মৃত্যুদন্ডে দন্ডিত। আমি যে কিছুতেই অনিরুদ্ধকে ভুলে যেতে পারি নি!!''
আমার অশ্রু কেউ দেখেনি! বেঁচে থাকতেও না, মরে যাবার পরেও না!
............
কুৎসিত ডোমেরা শরীরের অঙ্গ পতঙ্গ কেটে বের করে বুঝতে চাইছিল মৃত্যুর কারণ। লিভার, স্টোমাক, অন্ত্র সব কিছুই পরীক্ষা করে দেখছিল!! এই পোস্টমর্টেমও যে খুব বীভৎস!!!!
কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা! ওরা আমার হার্ট বের করে দেখবে কি? দেখতে পাবে কি আমি অনিরুদ্ধকে কত ভালোবাসি?
বেঁচে থাকতে তো আমার ভালোবাসা কেউ দেখেনি! অনিরুদ্ধও না!

ডাক্তার স্টোমাকের বিষ দেখে নিশ্চিত হলেন মৃত্যু ঘুমের বড়ি সেবনের কারণেই হয়েছে। যাক বাঁচা গেল! সহজেই তারা পেয়েছেন মৃত্যুর কারণ। বেশি কাটাকাটি করতে হয়নি।
আর মেয়ে মানুষের দেহ পোস্টমর্টেমের একটা বাড়তি ঝামেলা হল পেটে বাচ্চা আছে কিনা তা পরীক্ষা করে দেখা। জরায়ু কেটে বের করে খুঁজে দেখা অঙ্কুরিত শিশুর বীজ!!!!
............
খুব ইচ্ছে ছিল অনিরুদ্ধের সাথে একটা খুব সুখের সংসার হবে আমার। ঐশ্বর্য না থাকলেও থাকবে ভালোবাসার প্রাচুর্য! কিন্তু অনিরুদ্ধ যে বোঝে নি আমার ভালোবাসার আর্তনাদ! তার কাছে ভালোবাসা ছিল মোহ। অবসরে যাপনের মাধ্যম। সে একবারও বুঝে নি তার ভালোবাসা আমার কাছে ছিল আমার জীবন!!!
একটু পর পোস্টমর্টেম শেষে একটি স্ট্রেতে আমাকে নিয়ে বাহিরে বেরিয়ে এল দু জন লোক। মাইক্রোবাসে তোলা হল। আমাকে ফিরিয়ে দেয়া হল আমার মায়ের কাছে। তিনি বার বার আমাকে দেখে মূর্ছা যাচ্ছিলেন। আমি তার এক মাত্র সন্তান কিনা!
আজ বাড়িতে অনেক লোক এসেছে! পাড়া প্রতিবেশি আত্মীয় স্বজন আরো অনেক চেনা অচেনা লোক। কেউ কেউ চাপা স্বরে বিড় বিড় করছে। উৎসুক জনতার অনুসন্ধিৎসু চোখ খুঁজে বের করতে চাইছে আত্মহননের কারণ। আমার কয়েক জন বান্ধবীও এসেছে। ওরা সবাই হতবাক! ঐ তো আমার বান্ধবী নীলাও এসেছে। মনের সব ছোট ছোট দুঃখ কথা গুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে শেয়ার করতাম তার সাথে। শুধু বলি নি অনিরুদ্ধকে নিয়ে আমার চাপা কষ্টগুলো! এই কষ্টগুলো যে একান্তই আমার!
চারিদিকে চলছে আমাকে পরপারে পাঠানোর আয়োজন। গোসল করানো, কাপড় পড়ানো, আতর মাখানো আরো কত কি! একটা মস্ত খাট পাতা হয়েছে বাড়ির বাহিরে উঠোনের ঠিক মাঝ বরাবর।
আর আমার দু চোখ শুধু খুঁজে চলেছে অনিরুদ্ধকে!!!!!! সে কি এসেছে শেষ বারের মত আমাকে দেখতে?...... না সে আসে নি। সে পুলিশি কেসে ফেঁসে যাবার ভয়ে কিছু দিনের জন্য পাড়িয়ে জমিয়েছে ঢাকার অদূরে। এদিকে যে আমি অনিরুদ্ধকে নিরাপদ রাখার জন্য লিখে রেখে গিয়েছি সুইসাইডাল নোট''আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না'' ।
আর সে কিনা স্বার্থপরের মত পালাল!
মনে আছে একবার অনিরুদ্ধ আমায় বলেছিল সে আমাকে কোন দিন ছেড়ে যাবে না। আর আমায় ভুলে যাওয়া? সেও কি সম্ভব! সেই অসম্ভবকেই অনিরুদ্ধ সম্ভব করেছে খুব সহজ করে। ঘুম থেকে উঠে দুঃস্বপ্নের মত আমাকে ঝেড়ে ফেলে দিয়েছে তার জীবন থেকে। তাই আমি নিজেই চলেছি ঘুমের জগতে! নিঃশেষিত পরাজয়ের দিকে, আমার অন্ধকারের জগতে.......
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×