দেখতে না দেখতে আরো একটি বছর পেরিয়ে গেলো। আজ ২০১৫ সালের প্রথম দিন, অর্থাৎ জানুয়ারী মাসের ১ তারিখ। অনেক চিন্তা ভাবনা করে আজকের পোস্ট লিখতে বসেছি, আমি সাধারণত বেশ কিছুদিন যাবৎ লম্বা লম্বা লেখা লিখি নাহ। ধৈর্য্যের কমতি হয়েছে এটা বুঝতে পারি, মানুষের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা সব বয়সে এক থাকে নাহ। আমি বোধ হয় অল্প কয়েকদিন আগেও অনেক লম্বা লেখায় মনোযোগ দিতে পারতাম, এখন শত ব্যস্ততায় লেখালেখি সব উচ্ছন্নে গেছে।
এ বছর বেশ কয়েকজন মানুষকে হারালাম, গেল বছরের মাঝামাঝি সময় এক বন্ধু হঠাৎ করেই জন্ডিসে আক্রান্ত হয়ে লিভার ফেটে মারা পড়লো। বছরের শেষ মুহূর্তে ডিসেম্বর মাসের ২ তারিখ আমার দাদু মারা গেলেন। সময় যতই বেড়ে চলছে আস্তে আস্তে পুরনো দিনের মানুষ গুলো সব কোথায় যেন নাই হয়ে যাচ্ছে। একটা সময় আসবে আমরাও অনেকেই থাকবো নাহ, বোধ করি আমার এ্যাকাউন্টের পেছনে কেউ না লাগলে আমি মরে যাবার পরেও ওসব যথাস্থানেই থাকবে। আমার লেখা গুলো তেমন উঁচু দরের নয় তা জানি বটে, ওগুলো সহজে মানুষ খায়না এটাও সত্য কিন্তু নিজের কথা গুলো ডকুমেন্টেড করে রাখতে বড় ভাল লাগে। কে পড়লো আর না পড়লো তাতে কিছু আসে যায় নাহ।
এখন আমি আধ-এক পেইজের বক্তব্য লিখেই খ্রান্ত দেই, বড্ড বেশি প্যাচাল পাড়ি এত কথায় গিয়ে কাজ নেই। বেশি কথায় আয়ু কমে, আমি আরো ১০০ বছর বাঁচতে চাই! মৃত্যু বড়ই যন্ত্রনাদায়ক আর মর্মান্তিক, উহা হতে যত দূরে থাকা যায় ততই মঙ্গল...
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





