মাঝে মাঝে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে খুব ভাল লাগে। পুরোনো স্মৃতি গুলো ভেসে উঠে আনমনে। মলিন মুখেও হয়তো হালকা আভা এসে পরে। অবন্তী চলে যাওয়ার পর থেকেই চোখ বন্ধ করে ভাবি। খুঁজে বেড়াই এদিকওদিক।
অবন্তী র সাথে যোগাযোগ নেই প্রায় দুই বছর। কেমন জানি হঠাত করেই সব শেষ হয়ে গেল। যে মানুষ টা একসময় কাছে না থাকলে পৃথিবী উলট পালট হয়ে যেত। আর আজ তাকে ছাড়াই দিব্যি বেচে আছি। হয়তো জীবনের প্রয়োজনে ।
একা একা হাটতে শিখে গেছি এখন। এখন আর কোনকিছু হারানোর ভয় নেই। মাঝে মাঝে ভাবি যা হারিয়েছি তা কি সত্তিই পেয়েছিলাম??
প্রথম প্রথম খুব কষ্ট হতো। মাঝে মাঝে ভাবতাম জীবন টা মনে হয় শেষ। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমিও বাঁচতে শিখে গেছি জীবনের প্রয়োজনে। এখন আর কষ্ট হয় না। কষ্ট টা কে উপভোগ করতে শিখে গেছি।
জানো অবন্তী তুমি চলে যাওয়ার পর খুব কেঁদেছি। মনে হতো আমার জিবনে হয়তো আর কেউ আসবে না। সারাজিবন একাই থাকতে হবে। কতো বড় বোকা ছিলাম আমি। তুমি হয়তো খুব তারাতারি পেরে গেছো। আমি হয়তো এখনো অপেক্ষায় থাকি। যে ঘরের দরজা দিয়ে তুমি একদিন বের হয়ে গেছো, ঠিক সেই দরজা দিয়েই কেও না কেও ঠিকি প্রবেশ করবে। নতুন করে হাত ধরতে শেখাবে।
এখনো সূর্যোদয় হয়। দিনের শেষে রাত আসে।কিন্ত আমার দীর্ঘশ্বাস এখনো রয়ে যায়। তারপরেও ভাবি জীবন টা মন্দ না। থাকুক না হয় কিছু অপূর্নতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


