_ এই চলো না ছাদে যাই??
ঃ এই মাঝরাতে??
_ হুম। তো কি হইছে??
ঃ না। মানে....
_তুমি কি চা খাবে??
ঃ হঠাত চা বানাতে চাচ্ছো যে? ব্যাপার কি??
_ এমনিতেই। চলো।
ড্যাব ড্যাব করে অবন্তী র দিকে তাকিয়ে আছি। তুলতুলে গাল টা তে ইচ্ছে করছে আবার একটা চুমু খাই।
_ এই এমনে তাকাবে না।
ঃ একটু তাকালে কিচ্ছু হবে না।
_ এতো কথা বলো কেন? না করছি তাকাতে। আর কোন কথা হবে না।
নিজের সুন্দরী বউ কে যে মাঝরাতে এতো বেশী রূপবতী মনে হবে আগে কখনো ভাবিনি। বয়স বাড়ার সাথে সাথে রূপ টা ও দীগুন হাড়ে বেড়ে চলছে।
অবন্তী কথা বলছে, আমি চুপ করে শুনছি। মাঝেমাঝে মনে হয় ওর কথা শুনতে শুনতে যদি হাজার বছর কাটিয়ে দিতে পারতাম, নয়তো সময় টা কে কিছুক্ষণের জন্য স্টপ করে দিতে পারতাম। তাহলে হয়তো আরও কিছুক্ষণ বেশি সময় পেতাম ভালবাসার। আরও কিছুক্ষণ সময় পেতাম ওর মধ্যে ডুবে থাকার।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




