আমি যেই মেয়েটার দিকে তাকিয়ে আছি তার চোখে কালো চশমা। চোখ দুটো বুঝা যাচ্ছে না কেমন কিন্তু মনে হচ্ছে চোখের আইলেশ গুলো সুন্দর। সুন্দরী মেয়েদের চাইতে সুন্দর আইলেশ গুলো ম্যাগনেটের মতো আমাকে টানে।
_ ব্যাপার কি বলুন তো??
ঃকিসের ব্যাপার??
_ আপনি চোখ বড়বড় করে তাকিয়ে আছেন কেন??
ঃ নিন মিস্টি খান। খুব ভালো মিস্টি।
_ আপনি কোন পক্ষ বলুন তো? আপনাকে তো আগে কখনো দেখিনি??
ঃ চলুন ঐ দিক টা তে গিয়ে বসি। এতো শব্দ এই পাশে।
_ আমাকে কি আপনার ভালো লাগে??
ঃ না। আপনার চোখের আইলেশ গুলো ভালো লাগে।।
মেয়েটা বিস্মৃত চোখে তাকিয়ে আছে। সুন্দরী মেয়েদের অবাক চোখে তাকিয়ে থাকা দেখতে অদ্ভুত লাগে। মেয়েটা হয়তো কিছু বলার জন্যে চেষ্টা করছে নয়তো কি বলবে সব হারিয়ে ফেলেছে।
ঃ চুপ করে আছেন যে??
_ আপনাকে বুঝার চেষ্টা করছি।
ঃ তা কি বুঝলেন??
_ আমার আপনাকে ভালো লেগে গেছে।
ঃ চলুন তাহলে ওদের সাথে আমাদের বিয়েটাও হয়ে যাক??
_ আমাকে কি আপনার একটু ও ভালো লাগেনি??
ঃ আপনার আইলেশ গুলো সত্তিই অনেক সুন্দর। আপনি অনেক ভাগ্যবান।
_ প্রশ্নের উত্তর দিচ্ছেন না যে??
ঃ তুমি একটু বসো। আমি একটা কোক এর বোতল নিয়ে আসি। তারপরে না হয় উত্তর টা দেই।
অনুভূতি গুলো অবস হয়ে গেছে। আমি আস্তে আস্তে চলে এসেছি। দ্রুত জন্ম নেওয়া সম্পর্ক গুলো দিন শেষ হওয়ার আগেই বালির বাঁধ এর মতো মিলিয়ে যায়।
হঠাত আবেগ আসা তরুণী দের প্রশ্রয় দিতে নেই। আমি জানি এটা ভালবাসা না। এটা হচ্ছে মোহ। বৃষ্টির ঝাপটার মতো এক সময় মোহ টাও চলে যাবে। তখন আর ভালবাসা বলতে কিছু থাকবে না।
দিনশেষে হয়তো আমি একা। তাতে কি?
আমার একলা আকাশ থমকে থাকেনি। আমি চাই না কোন মোহের আগুনে ভস্মীভূত হতে।
দিনশেষে সব দাঁগ সুকিয়ে যায় কিন্তু মন পুড়লে সে দাঁগ শুকায় না। শুকাইতে চায় না.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




