সামনের মেয়েটা বারবার মুখ থেকে চুল সরাচ্ছে। আমি পলকহীন চোখে তাকিয়ে আছি। দুনিয়ার সবচাইতে সুন্দর মুহূর্ত গুলোর মধ্যে একটা। কথা বলতে খুব ইচ্ছে করছে। যা ভাবে ভাবুক।
_ শুনতে পাচ্ছেন??
ঃ আমি বয়রা না। কি বলবেন বলুন।
_ না...মানে... আপনার চুল গুলো সুন্দর তাই আর কি।।
ঃ হুম। সুন্দর। তাতে আপনার কি?? আপনিও তো ভাঙা চশমা পড়ে এসেছেন। আমি কি একবার ও কিছু বলেছি??
_ তা কিছু বলেন নি। তবে...
ঃ হি...হি...হি।। আপনি ভয় পাচ্ছেন কেন??
_ সুন্দরী মেয়েদের দেখলে এমনি একটু ভয় লাগে। হয়তো তাই।
ঃ ওরে আমার ভদ্রের ডিব্বা রে। মিট মিট করে তাকিয়ে থাকতে পারেন, প্রত্যেকদিন একই জায়গায় অপেক্ষা করেন আর এখন বলছেন ভয় লাগে??
মনে হচ্ছে ধরা পড়ে গেছি। আমি যে প্রায়শই মেয়েটার জন্যে এখানে অপেক্ষা করি হয়তো সে বুঝে গেছে।
ঃ চুপ করে আছেন কেন??
_ আপনি কি জানেন যে আমি আপনাকে ভালবাসি??
ঃ হয়তো বুঝি বলেই এখানে অপেক্ষা করা।
_ অপেক্ষার পালা টা কি শেষ করা যায় না?
ঃ হয়তো যায়। যদি আপনি শেষ করতে পারেন।
_ কিভাবে করবো বুঝতেছি না। আপনি যদি একটু সাহায্য করতেন...
ঃ থাপড়ানো উচিত তোমাকে। ভালবাসি অথচ বলতে পারো না। মহাপুরুষ হইতে আসছে আবার।।
_ একটু হাতটা দিবা??
ঃ নিতে পারো না??
_ তোমার হাত এতো ঠান্ডা কেন??
ঃ তোমার হাত এতো শুকনা কেন??
_ ভালবাসি তো তাই।
ঃ আমিও ভালবাসি তাই।। হি... হি... হি...
কার কাছে সে কি সেইটা হয়তো বড় কিছু না। সে আমার কাছে অনিন্দ্য সুন্দরী। আমার হুর পরী দরকার নেই, সে পাশে থাকলেই হবে। হয়তো সে ই আমার ঈশ্বরী।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


