somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘দুধভাত নির্বাচন’

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অশিক্ষিত জনগণ সঠিক নেতা নির্ধারণ করতে পারে না। বিষয়টি প্রমানিত সত্য এই কারনে যে, গত মেয়র নির্বাচন সমুহে তারা ৫ জন সন্ত্রাসীকে নির্বাচিত করেছে। এবার আসছে জাতীয় নির্বাচন; এখানেও তাদের দ্বারা ঐ একই ধরনের ভুল সিদ্ধান্ত নেয়ার সমূহ সম্ভাবনা। তবে, সেক্ষেত্রে জাতির ভাগ্য নিয়ে তো ছিনিমিনি খেলা যায় না! নেতা নির্বাচন করার জন্য ভোট প্রদান জনগণের গণতান্ত্রিক অধিকার, আর ওই নেতা ক্ষমতায় যেতে পারবে কিনা সেই দায়িত্বটা থেকে যাচ্ছে ক্ষমতাসীনদের উপর। তাই এবার আমরা যে নির্বাচন করবো তা হবে ‘দুধভাত নির্বাচন’।

সংসদে বিল উত্থাপন করে কিংবা মন্ত্রীপরিষদের মাধ্যমে গণতান্ত্রিকভাবেই এই নির্বাচন কিভাবে হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কেউ আগামী নির্বাচনে জয়ী হয়ে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হতে পারে তবে ক্ষমতা থেকে যাবে বর্তমান চিরস্থায়ী গণতান্ত্রিক সরকারেরই কাছেই। ওরা তাদের পদমর্যাদা অনুযায়ী সব রকম সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে শুধুমাত্র ক্ষমতা ছাড়া। ওরা হবে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরদার”-এর মতো।

আমরা আগামী নির্বাচনে সব রকম প্রচেষ্টা চালাবো এ দেশের মূর্খ জনগণকে বুঝাতে যে, জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং ওদের গোয়েন্দা বাহিনী। ওদের সাথে ক্ষমতাসীনদের আছে গভীর সম্পর্ক। দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারি দলকে ভোট না দিয়ে কোনো উপায় নেই। তাছাড়া আমরা চেষ্টা করবো ইভিএম (মেশিন) দ্বারা নির্বাচন পরিচালনা করে ডিজিটাল কারচুপির মাধ্যমে নিজেদেরকে জয়ী ঘোষণা করার। তারপর ও যদি পরাজয় বরণ করতে হয়, তখনই নির্বাচনকে ‘দুধভাত নির্বাচন’ হিসেবে ঘোষণা দেয়া হবে। এতে যদি বাকি মুসলমান দেশসমূহের মতো এদেশেও গৃহযুদ্ধের সূত্রপাত হয়, সমস্যা নেই তাতে, এদেশের জনসংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি, ১/২ কোটি নিপাত হলে বরং দেশের জন্য আরো ভালো। আমরা সবসময় দেশের ভালোটাই চাই। এতে কোনো সমস্যা নেই কারণ ভারত, আমেরিকা এমনকি জাতিসংঘও চায়, এই দেশটিতে অন্যান্য মুসলমান দেশসমূহের মত গৃহযুদ্ধ শুরু হোক।

আর এজন্য দেশের ৯০ ভাগ লোক তত্ত্বাবধায়ক সরকার দাবি করলেও ওরা আমাদেরকে রাতের আঁধারে এগিয়ে যেতে বলে পরিকল্পনা অনুযায়ী, আমাদের সমস্যা কোথায়? পৃথিবীটাকে তো মহান আল্লাহ পাক চালাচ্ছেন না (নাঊযুবিল্লাহ) চালাচ্ছে তো ইহুদী, নাছারা ও মুশরিক গোষ্ঠী, ওদের সাথে ভালো সম্পর্ক মানেই স্থায়ীভাবে ক্ষমতায় থেকে যাওয়া। আমরা স্মরণ করতে চাই না ১৯৭৫ সালের গটনার কথা যে, ‘আল্লার মাইর দুনিয়ার বাইর’। তাই ‘দুধভাত নির্বাচনই আগামী নির্বাচনের একমাত্র সমাধান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×