somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্তব্য---বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক জেনারেল জিয়াই -আইন প্রতিমন্ত্রী

১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জেনারেল জিয়াই যে বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক একথা প্রমাণিত সত্য।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আগে মৃত্যু হওয়ায় জিয়া ও খন্দকার মুশতাককে বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামী করা যায়নি।’

সংগঠনের সভাপতি কবি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের সহ-ধর্মিনী মিলি রহমান, জাসদের মীর হুসাইন আকতার, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি শামসুল আলম দুদু প্রমুখ। খবর বাসস-র।

এডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী ও সাক্ষীদের জবানবন্দী থেকে এ হত্যাকান্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

মন্ত্রী বলেন, ’৭১-এ বিজয়ী বাহিনীর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিজিত বাহিনীর কমান্ডার বনে যান এবং স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন ও ঘাতক-রাজাকারদের পুনর্বাসনসহ একের পর এক মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ড চালিয়ে যেতে থাকেন। এসবের মাধ্যমে তিনি ’৪৭ এর দ্বিজাতি তত্ত্বের চেতনায় ফিরে যেতে চেয়েছিলেন।

তিনি বলেন, জিয়াই হচ্ছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র সেক্টর কমান্ডার যার স্ত্রী-পুত্ররা মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে পাকিস্তানী হানাদার বাহিনীর আতিথ্যে ক্যান্টনমেন্টে বসবাস করেছেন।

বিএনপি জামায়াত একই আদর্শের দল বলেই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একাত্তরের চিহ্নিত ঘাতকদের বিচার করবোই।

তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসী বিশেষ করে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজকে সময় এসেছে নতুন প্রজন্মকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার মাধ্যমে দেশকে এ পাপ ও কলঙ্ক থেকে মুক্তি দেয়ার।

মিলি রহমান বলেন, একাত্তরের ২০ আগস্ট বীর শ্রেষ্ঠ মতিউর রহমান যেদিন মৃত্যুবরণ করেন সেদিন এই রাজাকার নিজামী বলেছিলেন যে মতিউর রহমান একজন গাদ্দার। আমি তার এই ধৃষ্টতার বিচার চাই।

তিনি বলেন, আমি এই দেশের জন্যে আমার স্বামীকে হারিয়েছি। এই রাষ্ট্রের কাছে তার হত্যার বিচার চাই। আমি আন্তর্জাতিক কিছু বুঝি না, বুঝতে চাই না।

ঘাতকদের বিচারে যারা প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিতে এগিয়ে আসছে তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×