এটা একান্তই আমার নিজের ভাবনা । দুনিয়াতে চলছে বাঁশেরই রাজত্ব । কে কিভাবে কাকে বাঁশ দিবে এই চিন্তায় সবাই মশগুল । যার কাছে যতটুকু বাঁশ আছে অন্যকে সে ততটুকুই বাঁশ দিচ্ছে । কারও ছোট বাঁশ কারও বা বড় । ট্রেনে উঠে জনগন সরকারকে বাঁশ দিচ্ছে । আর ক্ষমতায় গিয়ে সরকার জনগনকে বাঁশের ঝাড় দিচ্ছে । আর U.S.A-র তো বাঁশের বাগান আছে তাই ওরা সারা দুনিয়াকে বাঁশ দিচ্ছে । আমার আপনার সরকারি চাকুরিজীবি বাবা-চাচা জনগনকে দু চার হাজার টাকার বাঁশ দিচ্ছে । আর সরকার দু চার হাজার কোটি টাকার বাঁশ দিচ্ছে । সরকারের বাঁশের ঝাড় তাই লুকোতে পারছে না । আমাদের ছোট বাঁশ দিয়েই, লুকিয়ে সরকারের সমালোচনা করছি । কে বাদ আছে বলুন ? কৃষক থেকে শুরু করে সচিব । পাবলিক থেকে সরকার । ছাত্র থেকে শিক্ষক । আসলে আমরা সবাই ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছি । কেউ ছোট নিরীহ পুটি মাছ শিকার করছে , আর কেউ বোয়াল মাছ শিকার করছে । পুটি মাছ খলই ছেড়ে বেরিয়ে আসতে পারছে না , আর বোয়াল মাছ আটকে রাখা যাচ্ছে না । প্রকাশ হয়ে যাচ্ছে । যেই দেশের জনগন বাশের কারবারি সেই দেশের সরকারের বাঁশের গুদাম থাকবে এটাই তো স্বাভাবিক । আর জাতির বিবেক সাংবাদিকরাও আর এই বাশের জঙ্গল পরিষ্কার করতে পারছেন না । আজ এখানে একটা বাশ কাটলে কাল ওখানে দশটা বাশ গজায় । একটা ঘটনার পূর্ণ ফলোআপের আগেই অন্য ঘটনার ভিড় জমে যায় । দুই খুনের ঘটনা সমাধান না হতেই সাত খুনের সমস্যা সামনে চলে আসে । আড়ালে চলে যায় দুটি জীবন । প্রতিদিন পত্রিকার পাতা জুড়ে নতুন নতুন জঙ্গল তৈরি হচ্ছে আর সেলফের তাকে জমা হচ্ছে । সাফ হচ্ছে না । কেন ? যাদের পরিষ্কার করার কথা তারা করছে না । কেন করছে না ? আমি জানি না । তবে এতটুকু জানি শরীর টা যদি কুকুরের হয় , মাথাটা নিশ্চয়ই মানুষের হয় না । দূর্নিতির জড় আমার ঘরে , আপনার ঘরে । মাটির নিচে থাকে তো তাই দেখা যায় না । মনিটর ভেঙ্গে C.P.U-এর ক্ষমতা নষ্ট করা যায় না । অন্যের সমালোচনা করা সহজ , নিজেকে পরিবর্তন করা কঠিন । তাই আসুন নিজের অবস্থানে বদলে যাই । বিঃদ্রঃ বাঁশের চেয়ে উপযুক্ত শব্দ খুজে পেলাম না । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আলোচিত ব্লগ
ডিস্কভারি অব ইন্ডিয়া

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।