"বলয়াবৃত জীবন"
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য একবার মৃত্যুকে করি আলিঙ্গন,
আবার জীবনকে
পুনঃ পুনঃ মরি আর বাঁচি।
সিসিফাসের মত বয়ে চলেছি জীবনের গ্লানি
এর থেকে নেই কোন পরিত্রাণ
সত্যিকারের মৃত্যু ব্যতীত।
......সে মৃত্যুও কী আদতেই মৃত্যু?
নাকি সে আরেক ধুম্রজাল?
প্রতিনিয়ত জড়িয়ে যাই অর্থহীন নিয়মের বেড়াজালে
জীবন বেঁধে ফেলছে আষ্টেপৃষ্ঠে
তলিয়ে যাই সভ্যতার ঘুর্ণিপাকে।
অসহায় দু'চোখ মেলে চেয়ে থাকা কেবল
করার নেই কিছুই
মানুষ নিরুপায়
অপেক্ষায় কেবল গডৌর জন্য
ভ্লাদিমির এস্ট্রাগনের মত।
নিরন্তর স্বপ্ন মনে লালন করি, দূরাশার আশা বুকে পুষি
সে আসবে। উদ্ধার করবে এই মাকড়সার জাল থেকে
একদিন সাঙ্গ হবে এ প্রত্যহ বাঁচা মরার খেলা
সিসিফাসের মিথ চিরতরে হবে বিলীন।
......সে কী আদৌ আসবে?
এ মিথ্যে জীবনযাপনের সত্যিই কী আছে অবসান?
নাকি এ চলতেই থাকবে অনন্তকাল ধরে?
যুগ যুগান্তর ধরে মানুষ বয়ে বেড়াবে জীবন নামের পাহাড়!
০১.০৩.১৭
সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন