"মায়োপিয়া"
০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটর থেকে বহির্গমনরত চোখটির বিষ্মিত চাহনি
কোন এক হিংস্র হাত চুইয়ে তার দেহের রক্তে
লাল গালিচা তৈরি হচ্ছে বিশেষ অতিথির জন্য,
আঙ্গুলের ফাঁক দিয়ে প্রশ্নাতুর দৃষ্টি প্রসারিত-
দেহ হতে বিচ্ছিন্ন হবার কারণ জানতে চায়।
অথচ গতকালও সে মায়ের মমতাময়ী মুখ দেখেছে
বাবার রাগান্বিত চোখ দেখে নিজের দৃষ্টি অবনত করেছে
প্রেমিকার চোখে এ চোখ রেখে প্রেমে ডুব দিয়েছে
রাষ্ট্রের অনিয়মের নিয়মে পথ দেখে চলেছে।
এইতো সেদিনই চোখে কি যেন পড়ল!
কি অসহ্য যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি
মা ব্যতিব্যস্ত হয়ে ছুটে এসেছিলেন সব কাজ ফেলে
শাড়ীর আঁচল দিয়ে সযতনে ধুলা সরিয়ে দিলেন
যন্ত্রণা কমাতে ফুঁ দিয়ে দিলেন, গরম সেঁক দিলেন।
এমনকি আজ ভোরেও এ চোখ রক্তিম সূর্যোদয় দেখেছে
আরো বেশ ক'বছর প্রিয় ভূমে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে
পরক্ষণে আবার রাজপথে নেমেছে নৈরাজ্য ঠেকাতে
মুখ থুবড়ে পড়া রাষ্ট্রের সংস্কার করবে বলে।
অথচ এই মুহুর্তে সে একটা পিংপং বল কেবল
কোন এক নিষ্ঠুর মানব সন্তানের হাতে
নির্বাক প্রশ্ন তার, জবাব চায় নির্মমতার
মহামান্য রাষ্ট্র, উত্তর দিন!
রাষ্ট্র মৃদু হেসে তৎক্ষনাৎ স্ট্রেইট জানিয়ে দিল,
তোর চোখ থাকার অধিকার নেই। দেখার অধিকার নেই।
কোন অধিকার নেই!০৮.০৮.২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন