somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সামু'তে আমার দ্বিতীয় বর্ষপুর্তি এবং অন্যান্য

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেখতে দেখতে সামু ব্লগের সাথে কেটে গেল আমার দুটি বছর। আজ আমার পরিসংখ্যানে দেখাচ্ছে ব্লগিং করছি ২ বছর ৩ দিন। বর্ষপুর্তি উদযাপনে তিনদিন দেরী হয়ে গেল৷দেরী-ই সই। তাও ভাবলাম একটা পোস্ট না দিলেই নয়। যদিও ক'মাস যাবৎ কিছুটা ব্যস্ততার দরুন এবং কিছুটা ব্লগিং ব্লকের কারণে ব্লগে বেশ অনিয়মিত ছিলাম। তবু মন পড়ে থাকে সামুতেই৷এ ব্লগটাকে, ব্লগারদেরকে নিজের খুব কাছের, আপন মনে হয়। সময় পেলেই অফলাইনে প্রিয় ব্লগারদের পোস্ট এল কিনা দেখে যাই। সুযোগ পেলে লগিন করে দু'একটা মন্তব্য। নিজেরও পোস্ট করা হয়েছে কম। পরিসংখ্যান অনুযায়ী পোস্ট এটা মিলিয়ে হল ৫৮টা। আমার এত অনিয়মিত ব্লগিং সত্ত্বেও সহব্লগারেরা পাশে থেকেছেন, পোস্ট দিলে মন্তব্য করে উৎসাহ দিয়েছেন, অনেকদিন পোস্ট না পেলে খোঁজখবর নিয়েছেন৷এজন্য সব সহব্লগারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা সামুর কর্তৃপক্ষর প্রতি লেখালেখির এত সুন্দর একটা প্লাটফর্ম দেয়ার জন্য।

এই বর্ষপুর্তি উপলক্ষে অনেকদিন পর একটা হযবরল লেখা শেয়ার করি।


"অসমাপ্তিকা"

অসমাপ্ত কাব্যগুলোর ব্যাকুল মিনতি
পরিশীলিত সমাপ্তির
একটা বিরামচিহ্ন চায়
অবশ্য কোন যতিচিহ্নই নেই
না দাঁড়ি না কমা
আমার জীবনের মত
কোনটা এক পঙক্তির কোনটা পাঁচ
কোনটার কেবল শিরোনাম দেয়া
কেমন ভাঙ্গা ভাঙ্গা
কিছুতেই জোড়া লাগেনা

একি তবে আমার নিজেরই প্রতিচ্ছবি?
অবচেতন মনে আমি কবিতায়
নিজেকেই আঁকার চেষ্টায় রত?
নাকি এ অস্থির সময়ের চিত্র?
যখন উথাল পাথাল পৃথিবী
চারদিকে ভাঙ্গনের সুর
উত্তাল সামুদ্রিক ঝড় মন জুড়ে

আমার শব্দকোষে
শব্দের সংখ্যা নেহায়েত কম
তা না হলে কবেই কলম ঠুকে
শব্দ গেঁথে দিতাম
অলংকৃত করতাম
ভারী আর নিখুঁত শব্দমালায়
তবে নাহয় থাকলই তারা
আমার জীবনের মত
অপরিপূর্ণ অসমাপ্ত


সময় ক্ষেপণ করে আমার প্রলাপ পড়ার জন্য ধন্যবাদ :) সবার জন্য রইল শুভকামনা।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×