ঈর্ষান্বিতা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং আমি বড্ড ঈর্ষাকাতর হয়ে যাচ্ছি জানো!
তোমার সবটা অধিকার করে নিয়েছে
তৃতীয় কেউ একজন;
দেখে আমার হিংসে হয়।
ভাগ পড়েছে আমার জন্য বরাদ্দ
তোমার সবটুকু ভালোবাসায়,
তুমি অন্য কারো হয়ে গেছো বলে
আমার ঈর্ষা হয়।
নিঃসঙ্গ আমি একাকী ঘুরে বেড়াই পুরো শহর
রিকশায় চড়ে, অলিগলি, বড় রাস্তা; গন্তব্যহীন
অন্য রিকশায় কপোত কপোতী খুনসুটি করে
মৃদু গলায় ভালোবাসার গল্প ফাঁদে,
ঝাঁকুনির বাহানায় দু'জন দু'জনকে
ছুঁয়ে দেয় আলতো করে;
তাদের আমার হিংসে হয়।
অফিস শেষে হয়তো রেস্তোরাঁয় বসি
এক কাপ কফি নিয়ে
অবসন্নতা মেটাতে।
পাশের টেবিলে প্রেমে মত্ত নর ডুব দেয়
প্রগাঢ় ভালোবাসায় নারীর মেঘকেশে
গরম কফি জুড়িয়ে যায়
কারো সেদিকে থাকেনা খেয়াল।
যেন তারা পৃথিবীর একমাত্র নর এবং নারী
চারপাশের সময় থমকে যায় তাদের জন্য;
তখন নিজের অজান্তে
টুপ করে একটা দীর্ঘশ্বাস নামে।
চোখ ধাঁধাঁনো আলোর মেলায়
হয়তো সাক্ষী হই কোন নবজীবনের
দূর হতে এক কোনে একাকী দাঁড়িয়ে দেখি
প্রেমের শুভ পরিণয়ে প্রেমীযুগল চোখে চোখ,
আঙুলে আঙুল ছুঁয়ে
ভালোবাসার স্মৃতি জমা করে;
তাদের দেখেও আমার খানিকটা হিংসে হয়।
ভাবছ, 'কী হিংসুটেরে বাবা!' তাইতো?
আর তো কিছু নয় অভ্র।
কেবল ভালোবাসার মামলাতেই
আমার ভীষণ ঈর্ষা, ভীষণ
আমি যে আজন্ম ভালোবাসার কাঙাল।।
৩০.০৩.২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন